Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অ্যাপল : আসছে ‘আইফোন ৫এস’!

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: November 13, 2012 | 4:01 PM

আইফোন ৫এসের কাল্পনিক নকশা

আইফোন ৫এসের কাল্পনিক নকশা

অনলাইন ডেস্ক : ‘আইফোন ৫এস’ নামে নতুন স্মার্টফোন তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল। চলতি বছরের ডিসেম্বর থেকেই ‘আইফোন ৫এস’ তৈরিতে কাজ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ‘আইফোন ৫এস’ সংক্রান্ত তথ্য প্রথম প্রকাশ করেছে তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস। এ ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আইফোন ৫এস তৈরির ক্ষেত্রে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল। ২০১৩ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসবে নতুন এ স্মার্টফোন। পরীক্ষামূলকভাবে ডিসেম্বর মাসে ৫০ হাজার থেকে এক লাখ ইউনিট আইফোন ৫এস তৈরি করতে পারে অ্যাপল। চীনের ফক্সকন কারখানায় তৈরি হবে নতুন এ স্মার্টফোন। ডিজিটাইমসের তথ্য অনুযায়ী, আইফোন ৫এস স্মার্টফোনে থাকবে আইপ্যাডের চতুর্থ সংস্করণে ব্যবহূত এ৬এক্স প্রসেসর, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি। এ স্মার্টফোনটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক এলটিই সমর্থন করবে। অ্যাপল কর্তৃপক্ষ নতুন স্মার্টফোন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV