Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র কখনও রাজনৈতিক সহিংসতা সমর্থন করে না

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: November 14, 2012 | 11:00 PM

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্র কখনও রাজনৈতিক সহিংসতা সমর্থন করে না।  যে দেশের রাজপথ রক্তে রঞ্জিত হয়, সে  দেশে বিনিয়োগকারীরা তাদের পরিশ্রমের অর্থ বিনিয়োগে আগ্রহী হন না। ফলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। গতকাল সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট পরিদর্শনকালে দেশের গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচির নামে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সহিংস কর্মকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসহ সকল দলের নেতারা পরস্পর পরিচিত। তাদের মধ্যে পারস্পরিক গঠনমূলক আলোচনার মাধ্যমে এ দেশের সকল সমস্যা সমাধান হতে পারে। আলোচনার মাধ্যমে দেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে কিভাবে গ্রহণযোগ্য করা যায়, তা-ও নির্ধারণ করা সম্ভব। ড্যান মজিনা বলেন, আমেরিকা শান্তিপূর্ণভাবে সকলের মতামত প্রকাশে বিশ্বাসী। এক্ষেত্রে উস্কানি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পরিদর্শনকালে সিরাজগঞ্জ শহর যমুনার ভাঙনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি। স্ত্রী গ্রেস, রাজনৈতিক কর্মকর্তা অ্যাড্রে কটন, ফিরোজ আহমদ, তথ্য কর্মকর্তা মেরিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বগুড়া থেকে সড়কপথে সকাল ১০টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে পৌঁছান। সেখানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহীদুজ্জামান রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে অবহিত  করেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) আজিজুল হক, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) আফজাল হোসেনসহ বোর্ডের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV