অতিরিক্ত খরচের দায়ে মার্কিন সাবেক কমান্ডার জেনারেলকে ভর্ৎসনা
ডেস্ক: আফ্রিকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সাবেক কমান্ডার জেনারেল উইলিয়াম কিপ ওয়ার্ডকে ভর্ৎসনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী লিওন পানেটা। এর কারণ, তিনি দায়িত্ব বিলাসিতায় বিদেশ ভ্রমণ করে হাজার হাজার ডলার খরচ করেছেন। এছাড়া, কর্তৃপক্ষের অননুমোদিত বিভিন্ন খাতে তিনি প্রচুর অর্থ খরচ করেছেন। এ জন্য তার একটি তারকা কেড়ে নিয়েছেন পানেটা। এর অর্থ হলো- উইলিয়াম কিপকে এখন তিন তারকাবিশিষ্ট একজন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর নিতে হবে। এখানেই সব মিটে যাচ্ছে না। তাকে সরকারি কোষাগারে ৮২ হাজার ডলার ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। তবে উইলিয়াম কিপের এক মুখপাত্র বলেছেন, তিনি কখনও ব্যক্তিগত স্বার্থে কোন কাজ করেন নি। তাকে যখন যে কাজ দেয়া হয়েছে তিনি তখন তা সুচারুভাবে সম্পন্ন করেছেন। তিনি দেশের জন্য কাজ করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity