সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামা : রিপাবলিকানদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয়
প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মিট রমনির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সাবেক গভর্নরের ধ্যান-ধারণা আগামী চার বছরের নীতি প্রণয়নে খুবই সহায়ক হবে। ওবামা গতকাল নির্বাচন-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন এ বছর শেষ হওয়ার আগেই আমাদের আলোচনায় বসার সুযোগ হবে বলে আমি আশা করছি। রিপাবলিকানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে দ্বিতীয় মেয়াদের কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রয়োজনে তাদের বিরোধিতা করা হবে বলে জানান। ওবামা যদিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তবে কিছু সাংবাদিকরা একে কপটতা হিসেবে দেখছেন। রমনি তো অভিযোগ করেই যাচ্ছেন ওবামা সংখ্যালংঘু উপহার দিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পথ খুঁজে নিয়েছেন অর্থাত্ তাদের সমর্থন আদায় করে নিয়েছেন। লস অ্যাঞ্জেলেস টাইমসে মায়েডি রোস্টনের প্রতিবেদন থেকে জানা যায়, রমনি দাতাদের সম্মেলনে বলেন, প্রেসিডেন্টের টার্গেট ছিল সংখ্যালঘু ভোটাররা। তাদের জন্য ছোট কিছু করে পেয়েছেন অনেক কিছু। রমনি দাবি করেন হিসপানিক ও তরুণদের কাছে উদার-মহত্। তাই ওবামা তাকে ডিঙ্গিয়ে বিপুল বিজয় লাভ করেছেন। আমি খুব দুঃখিত যে, আমরা জয়লাভ করিনি। আমরা আশাবাদী ছিলাম। ভোটপ্রাপ্তির দিক থেকে অনেকটা কাছাকাছিও ছিলাম। তবে জয়ের কাছাকাছি বলে কোনো কথা নেই।আমার দেশ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests