মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের পদত্যাগে শৃঙ্খলা ভঙ্গ হয়নি -সংবাদ সম্মেলনে ওবামা

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের পদত্যাগের কারণে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ হয়নি। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার এ কথা জানিয়েছেন। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সিআইএর প্রধানের পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন পেট্রাউস। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সিআইএর সাবেক প্রধানের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, এমন প্রমাণ মেলেনি। পেট্রাউস ও তাঁর জীবনীকার পলা ব্রডওয়েলের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। তা হলে তদন্তাধীন ওই অপরাধের ঘটনায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জিমেইল অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে পেট্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারে। এর পরপরই বিষয়টি স্বীকার করে নিয়ে সিআইএর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান পেট্রাউস। তিনি জিমেইল ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন কি না, তা খতিয়ে দেখেছে এফবিআই। আফগানিস্তানে মার্কিন বাহিনীর অধিনায়কের দায়িত্ব পালনকারী জেনারেল জন অ্যালেনের বিরুদ্ধেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এদিকে লিবিয়ার বেনগাজিতে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভানস ও অপর তিন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার ব্যাপারে সিনেটের একটি কমিটির কাছে পেট্রাউসের গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দেওয়ার কথা। বুধবারের সংবাদ সম্মেলনে পেট্রাউস প্রসঙ্গ ছাড়াও ওবামা ইরান ও সিরিয়া নিয়ে কথা বলেন। তেহরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার লক্ষ্যে সংলাপ চালুর পরিকল্পনার কথা জানান। টাইমস অব ইন্ডিয়া।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests