গ্রান্ড জুরিতে অভিযুক্ত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এফবিআই’র হাতে আটক বাংলাদেশি ছাত্র নাফিস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এফবিআই’র হাতে আটক বাংলাদেশি ছাত্র ২১ বছর বয়সী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে অভিযুক্ত করেছে গ্রান্ড জুরি। অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নিউইর্কের লোয়ার ম্যানহাটনে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৭ অক্টোবর এফবিআই’র স্ট্রিং অপারেশনে গ্রেফতার হয় নাফিস। নাফিসকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা এবং আল-কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে হামলার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের চেষ্টার অভিযোগ আনা হয়। নাফিসের বিরুদ্ধে আনা এসব অভিযোগ আমলে নেয়া হবে কীনা তা গত দুই মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালায় গ্রান্ড জুরি। অবেশেষে বৃহস্পতিবার গ্রান্ড জুড়ি নাফিসের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
নাফিসের মামলা চলছে নিউইয়র্কের ব্রুকলিনের আদালতে। তাকে আদালতে হাজির করার ব্যাপারে এখনো কোনো তারিখ ধার্য করা হয়নি। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে দেয়া নাফিসের আইনজীবী বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে আদালতের সূত্রগুলো বলছে, নাফিসের বিরুদ্ধে গ্রান্ড জুরিতে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে বলা হয়েছে, নাফিস এক হাজার পাউন্ড ওজনের বোমা দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলো। মার্কিন অর্থনীতিতে আঘাত হানাই ছিল তার প্রধান লক্ষ্য। এমনকি নাফিস যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো সরকারি ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও করেছিলো। আগেভাগে এই পরিকল্পনা জানতে পারায় স্ট্রিং অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয় তাকে। নাফিসের গ্রেফতারের ঘটনায় মার্কিন মুল্লুকে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশীদের ইমেজ।
২০১১ সালে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ও আইনসভা ক্যাপিটল হিল বোমা মেরে উড়িয়ে দেবার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া আরেক বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন নাগরিক রিজওয়ান ফেরদৌসকে গ্রেফতার করে এফবিআই। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ নভেম্বর ম্যাসাচুসেটস স্টেটের একটি আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়। এটিও ছিল এফবিআই;র স্টিং অপারেশন।বিশেষ প্রতিনিধি,যুক্তরাষ্ট্র,ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests