Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পেট্রাউস কেলেঙ্কারির তদন্ত শুরু মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 16, 2012 | 11:41 PM

 ডেস্ক: বিয়েবহির্ভূত যৌন কেলেঙ্কারির কথা স্বীকার করে পদত্যাগ করা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এ কথা জানিয়ে বৃহস্পতিবার সিআইএর মুখপাত্র প্রেস্টন গলসন বলেছেন, এ ঘটনায় যদি নতুন কিছু বেরিয়ে আসে তবে তদন্তের ক্ষেত্রে তা আমরা কাজে লাগাবো। আমরা নিজে থেকে কিছু করবো না। নির্দিষ্ট কিছু ধরে এগোবো না। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর সিআইএর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত পেট্রাউসকে তার সময়ের সবচেয়ে সেলিব্রেটি মার্কিন জেনারেল হিসেবে গণ্য করা হতো। গত সপ্তাহে নিজের জীবনীকার পলা ব্রেডওয়েলের সঙ্গে বিয়েবহির্ভূত যৌন কেলেঙ্কারির দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি। পেট্রাউসের কেলেঙ্কারির ঘটনায় নড়ে বসে ওয়াশিংটনের নিরাপত্তা-সংশ্লিষ্টরা। একই ঘটনার জের ধরে বেরিয়ে আসে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন জেনারেল জন এলেনের যৌন কেলেঙ্কারিও। বর্তমানে তার ক্যারিয়ারও ঝুলে আছে পেন্টাগনের তদন্তের ওপর। যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার আগে পেট্রাউসের তেমন নামডাক ছিল না। তবে কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর লাইমলাইটে চলে আসেন পেট্রাউস। এদিকে শুক্রবার আবারও ওয়াশিংটনে আলোচনায় এসেছেন তিনি। এ দিন লিবিয়ায় মার্কিন মিশনে হামলায় রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় দুটি কংগ্রেসনাল কমিটির শুনানিতে সাক্ষ্য দিতে আসেন সদ্য সাবেক হওয়া সিআইএ প্রধান। ধারণা করা হচ্ছে, যৌন কেলেঙ্কারিতে পদত্যাগে বাধ্য হলেও অভিযুক্ত করা হবে না ৬০ বছর বয়সী পেট্রাউসকে। তার ৪০ বছর বয়সী প্রেয়সীর বাসা থেকে এফবিআইর উদ্ধার করা অসংখ্য ডকুমেন্টের মধ্যে যদি অবৈধভাবে কোন তথ্য যাওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে সেটা তার ভোগান্তির কারণ হবে। তবে ইতিমধ্যে মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, এফবিআই তাদের তদন্তে এতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিছু পায়নি। পেট্রাউস এখনও এ বিষয়ে জনসমক্ষে কিছু না বললেও তার এক বন্ধুকে তিনি বলেছেন, তার কেলেঙ্কারির ঘটনার সঙ্গে বেনগাজিতে দূতাবাসে হামলার কোন সম্পর্ক নেই। তিনি প্রেয়সীকে কখনও গোপন কোন নিরাপত্তা ডকুমেন্ট দেননি। মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV