প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নিউইয়র্কের ফার রকওয়ে মাদানি একাডেমীর ত্রাণ সামগ্রী বিতরন
YouTube : SANDY_2012_RELIEF_FAR ROCKAWAY_MADANI_ACADEMY_NY_USA : http://youtu.be/5Nu6YaYsbzM http://www.youtube.com/watch?v=5Nu6YaYsbzM&feature=youtu.be
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নিউইয়র্কের ফার রকওয়ে এলাকার ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে মাদানি একাডেমী। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী আলেমদের সংগঠন মাদানি একাডেমী ১৪ নভেম্বর উপদ্রুত এলাকার মানুষদের মাঝে বিপুল সংখ্যক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। ত্রাণততপরতায় মাদানি একাডেমির স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করেন, হাফিজ যুলকিফল চৌধুরী, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা রফিক আহমদ, হাফিজ লুৎফর রহমান, হাফিজ আবু সুফিয়ান, মাওলানা ইসমাইল খান, কারী খলিলুর রহমান, কারী নুমান, মাওলানা আনাস, মাওলানা দিদারুল আলম প্রমুখ। ত্রাণ বিতরণকালে মাদানি একাডেমীর কর্মকর্তা হাফিজ যুলকিফল চৌধুরী বলেন, মানুষ মানুষের জন্য। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগকে শক্তিশালী করার জন্য সকল বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে সহায়তার হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি। অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান বলেন, আমরা স্যান্ডি আক্রান্ত মানুষের সাহায্যার্থে এবং খোজ খবর নেয়ার জন্য এখানে এসেছি। মাওলানা জাকারিয়া মাহমুদ তাদের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, আমরা জরুরী কিছু কম্বল নিয়ে এসেছি। তিনি এবিষয়ে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান প্রবাসীদের। ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোওয়া মুনাজাত করা হয়।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity