মঙ্গল গ্রহে উষ্ণ পানি থাকার প্রমাণ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা
ডেস্ক: মঙ্গল গ্রহে উষ্ণ পানি থাকার প্রমাণ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। রক্তিম এ গ্রহে কখনও প্রাণের অস্তিত্ব ছিল বলে তাই ধারণা করছেন তারা। ইউনিভার্সিটি অব লিচেস্টার ও ওপেন ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, মঙ্গল গ্রহে অণুজীবের অস্তিত্ব ছিল। মঙ্গল গ্রহের পানি ৫০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি ছিল বলে ধারণা করছেন তারা। পৃথিবীতে এ ধরনের উষ্ণ পানিতে অণুজীবের বসবাস খুব স্বাভাবিক ঘটনা। সে যুক্তিতে মঙ্গল গ্রহে অনুরূপ ঘটনা অস্বাভাবিক নয়। লিচেস্টার ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগ বেশ শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সূক্ষ্ম এ গবেষণাটি পরিচালিত করেছে। এরপর ওপেন ইউনিভার্সিটিতে কম্পিউটারে মডেল তৈরির মাধ্যমে এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং