Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জন্মদিনে কাউকে অখুশী করতে চাননি বলে যুক্তরাষ্ট্র আ’লীগের কমিটি দিলেন না শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 30, 2010 | 1:30 AM

এনা: জন্মদিনে কাউকে অখুশী করতে চাননি শেখ হাসিনা। এজন্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির ব্যাপারে নিজের সম্মতি না দিয়েই ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
 
উল্লেখ্য যে, জাতিসংঘের চলতি অধিবেশনে যোগদানকালেই তিনি আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেন। এ লক্ষে তার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ বিভিন্ন পর্যায়ে আলোচনার পর নতুন কমিটির খসড়া তৈরী করেছিলেন বলে জানা গেছে। দীর্ঘ প্রত্যাশিত নতুন কমিটির আশায় দলীয় নেতা-কর্মীরা ২৭ সেপ্টেম্বর গভীর রাত পর্য�ত প্রধানমন্ত্রীর হোটেল লবিতে ছিলেন। এক পর্যায়ে তাদেরকে জানানো হয় যে, এখন ২৮ সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিন। কমিটি ঘোষণা করলে কেউ খুশী হবেন, আবার কেউ অখুশী হতে পারেন। এটি তিনি চান না। অবশেষে সকলে হতাশ চিত্তে হোটেল ত্যাগ করেন। জানা গেছে, নতুন কমিটির সভাপতি হওয়ার কথা ড. সিদ্দিকুর রহমান অথবা এম ফজলুর রহমানের এবং সেক্রেটারী হবার কথা নিজাম চৌধুরীর। তবে বিশেষ অঞ্চলের প্রাধান্য অব্যাহত থাকলে সভাপতি এবং সেক্রেটারী পদে চমক এলেও অবাক হবার কিছু থাকবে না।
 
অপরদিকে নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি হবার কথা মোহাম্মদ ফারুক আহমেদের। ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকারের নামও উঠে এসেছে সিটি আওয়ামী লীগের সভাপতি হিসেবে। এমন গুঞ্জন চলছিল কদিন থেকেই। এখন সকলে অপেক্ষা করছেন ঢাকা থেকে নতুন কমিটি আসার। অপরদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের ডক্টর, অধ্যাপক এবং অন্য পেশাজীবীদের সমন্বয়ে থিঙ্কট্যাংক গঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত এসব পেশাজীবীদের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ, আওয়ামী লীগের ইমেজ পুনর্গঠনে তারা কাজ করবেন। এ থিঙ্কট্যাংকের কার্যক্রমের সমন্বয় ঘটাবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়-এ তথ্যও জানা গেছে সংশ্নিষ্ট একাধিক সূত্রে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV