Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে ১০ হাজার বছরের পুরোনো বাড়ি!

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: November 20, 2012 | 8:05 AM

শিল্পীর তুলিতে ওই বাড়িশিল্পীর তুলিতে ওই বাড়িI

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এমন একটি বাড়ি আবিষ্কৃত হয়েছে, যেটি ১০ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। বাড়িটি মেসোলিথিক যুগের। সাউথ কুইন্সফেরির একলাইন নামক স্থানে নির্মাণাধীন একটি সড়কসেতুর খননকাজ করতে গিয়ে বাড়িটি আবিষ্কৃত হয়েছে। প্রায় সাত মিটার দীর্ঘ বিশাল ডিম্বাকার গর্তে বাড়িটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন এখন খনন করা হচ্ছে। প্রবীণ স্কটিশ প্রত্নতাত্ত্বিক রড ম্যাককুলাগ বলেন, ‘এটি একটি  গুরুত্বপূর্ণ আবিষ্কার। এ থেকে এটাই প্রমাণিত হয়, ১০ হাজার বছর আগে সর্বশেষ তুষারযুগের পর স্কটল্যান্ডে প্রথম বসতি গড়ে উঠেছিল। বাসিন্দারা ছোট পরিসরে হলেও বেশ কিছু বাড়ি নির্মাণ করেছিলেন।’ তিনি বলেন, রেডিওকার্বনের মাধ্যমে এই স্থানের দিনাঙ্ক হিসাব করে দেখা গেছে, স্কটল্যান্ডের সবচেয়ে প্রাচীন বাড়ি এটি। বাড়ির ধ্বংসাবশেষ স্থানটিতে বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। বাড়ির দেয়াল ও ছাদ ঠেস দিয়ে রাখতে এই ছিদ্রে কাঠের খুঁটি স্থাপন করা হয়েছিল বলে ধারণা করা হয়। আর বাড়ির ছাদ নির্মাণ করা হয়েছিল ঘাসের ছাপরা দিয়ে। এ ছাড়া বাড়িটিতে অগ্নিকুণ্ডেরও চিহ্ন পাওয়া গেছে। পাওয়া গেছে এক হাজারেরও বেশি পাথরের হস্তশিল্প। এর বাইরে বাদামের পোড়া খোসা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাড়িটিতে বসবাসকারীদের খাবারের উৎস ছিল বাদাম। প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন, বাসিন্দারা মৌসুম মাফিক বাড়িটিতে বসবাস করতেন। সারা বছর না থেকে কেবল শীত মৌসুমে তাঁরা বাড়িটিতে উঠতেন। বাড়িটির খননকাজে নিয়োজিত রয়েছে হেডল্যান্ড আর্কিওলজি। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক অ্যাড বেইলি বলেন, সেখানে এখন প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে। আর এর মাধ্যমে চেষ্টা চলছে মেসোলিথিকদের জীবনাধারা সম্পর্কে বিস্তারিত জানার। স্কটল্যান্ডের পরিবহনমন্ত্রী কেইথ ব্রাউন বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। স্কটল্যান্ডের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে এই আবিষ্কার তাৎপর্যপূর্ণ।’ বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ