৯ লাখ ডলার ফেরত দিলেন সিঙ্গাপুরের এক ট্যাক্সিচালক
ডেস্ক: সিঙ্গাপুরের এক ট্যাক্সিচালক ৯ লাখ ডলার কুড়িয়ে পেয়েছিলেন তার ট্যাক্সিতে। ওই অর্থ ফেলে গিয়েছিলেন থাইল্যান্ডের এক দম্পতি। সততার নির্দশন রেখে ওই ট্যাক্সিচালক পুরো ৯ লাখ ডলারই ফেরত দিয়েছেন তাদের। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই ট্যাক্সিচালকের নাম সিয়া কা তিয়েন (৭০)। তিনি ট্যাক্সিতে ওই অর্থ পেয়ে হতভম্ব হয়ে পড়েন। তিনি বলেন, ওই অর্থ দেখে আমি বিব্রতকর অবস্থায় পড়ি। আমি নিশ্চিত ছিলাম ওই ব্যাগের ভিতর কমপক্ষে ২ লাখ ডলার আছে। এক পর্যায়ে তিনি ওই দম্পতিকে যে শপিং সেন্টাওে নামিয়ে দিয়েছিলেন সেখানে গিয়ে তাদেও কোম্পানি খুঁজে বের করেন। তাদেও হাতে তুলে দেন পুরো অর্থ। তখন সিয়া কা তিয়েন বলেন, এ অর্থ আমার কাছে কোন দরকারি বিষয় ছিল না। কারণ, এগুলোর মালিক আমি নই। কি করে আমি তা ব্যবহার করব? ওদিকে অর্থ ফেরত পেয়ে আনন্দে আত্মহারা ওই দম্পতি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








