Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মাতৃগর্ভে হাই তোলে ভ্রূণ!

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: November 22, 2012 | 2:24 AM

অনলাইন ডেস্ক : মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় শিশু কেবল হেঁচকিই দেয় না, ঢোক গেলে, আড়মোড়া ভাঙে, এমনকি হাই তোলে। যুক্তরাজ্যের একদল গবেষক এই দাবি করেছেন। গতকাল বুধবার তাঁদের গবেষণাবিষয়ক নিবন্ধের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল ‘পেলোস ওয়ান’ সাময়িকীতে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের নাদজা রেইসল্যান্ড এ গবেষণায় নেতৃত্ব দেন। ২৪ থেকে ৩৬ সপ্তাহ বয়সী আটটি মেয়ে ও সাতটি ছেলেশিশুর ভ্রূণের ওপর চতুর্মাত্রিক স্ক্যানার ব্যবহার করে এ গবেষণা পরিচালিত হয়েছে। এই পরীক্ষণযন্ত্রের মাধ্যমে ১৫টি সুস্থ ভ্রূণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান,  মাতৃগর্ভে শিশুর ভ্রূণ হেঁচকি দেয়, ঢোক গেলে, আড়মোড়া ভাঙে ও হাই তোলে। এর আগে কিছু বিজ্ঞানী ভ্রূণের হাই তোলার বিষয়টি দাবি করেছিলেন। তবে অন্য বিজ্ঞানীরা তাঁদের এ দাবি নাকচ করে বলেছিলেন, এটি আসলে মাতৃগর্ভে বেড়ে উঠতে থাকা শিশুর মুখ খোলা ও বড় করা ছাড়া আর কিছু নয়। ব্রিটিশ গবেষকদের দাবি, গবেষণায় তাঁরা উচ্চপ্রযুক্তির চতুর্মাত্রিক ভিডিও ফুটেজ ব্যবহার করে স্পষ্টভাবে ভ্রূণের হাই তোলার বিষয়টি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা বলেছেন, তাঁরা মনে করেন যে মাতৃগর্ভে ভ্রূণের বেড়ে ওঠার একটি প্রক্রিয়া হাই তোলা। এ বিষয়টি গর্ভের শিশুর স্বাস্থ্য পরীক্ষায় চিকিত্সককে সহায়তা করবে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV