Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বৃটেনের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: November 24, 2012 | 9:34 AM

বৃটেনের ভিসা প্রসেসিং সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের বৃটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার নিক লো। তিনি বলেন, বৃটেনের ভিসার ক্ষেত্রে আগে ৭টি ব্যাংকের ব্যাংক বিবরণী (স্ট্যাটমেন্ট) গ্রহণযোগ্য বলে গণ্য হতো। তা বাড়িয়ে এখন ১৩ টিতে উন্নীত করা হয়েছে। সামনে আরও কয়েকটি ব্যাংককেও এর আওতায় নিয়ে আসতে কাজ করা হচ্ছে। আজ হাই কমিশনরারের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। বাংলাদেশে বৃটেনের বিনিয়োগকারীদের অবদান শীর্ষক একটি বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিক লো আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছে। তাই এদেশে বিনিয়োগের চাহিদাও বাড়ছে। তিনি বলেন, বৃটেনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি দেশের অবকাঠামো ও দরিদ্র্য মানুষের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখেছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ‘রেসপনসিবল বিজনেস’ নামক এই বইটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেন বাংলাদেশে কার্যরত অন্য কোম্পানিগুলোও দেশের উন্নয়নে কাজ করতে উত্সাহিত হয়। বাংলাদেশে এ পর্যন্ত বৃটেনের ৭০টি প্রতিষ্ঠান প্রায় ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে বলে নিক লো উল্লেখ করেন।

অনুষ্ঠান স্থলে ১০টি প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে তাদের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্য রয়েছে ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যালস, রেকিট ব্যানকিজার, ফিনলে চা, গ্রুপ ফোর’স, মোট ম্যাকডোনাল্ড, জর্জিয়া, প্রোপার্টি কেয়ার সার্ভিস এবং জিসিএম রিসোর্সেস।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV