জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউইয়র্ক: গত ২৪শে নভেম্বর শনিবার, সন্ধ্যা ৬টায় উড্সাইডস্থ এ.টি.এন বাংলার স্টুডিও-তে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ শামিমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র জেএসডি’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাসুম মোঃ মহসিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট মঞ্জুর আহমেদ, সাংবাদিক ও কলামিষ্ট মঈনুদ্দিন নাসের, যুক্তরাষ্ট্র জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী এনামুল হায়দার, যুক্তরাষ্ট জাতীয় পার্টি’র জেপি) সভাপতি আলী হোসেন, তারকা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র জেএসডি’র সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জেএসডি’র উপদেষ্টা যথাক্রমে আহসান মাসুদ, নুরুল আফসার, যুক্তরাষ্ট্র জেএসডি’র কার্যকরী সভাপতি দিলীপ দেব, সহ-সভাপতি হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, রফিক উল্লাহ, এমএ মালেক, প্রচার সম্পাদক গাজী আযম বাদল, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, মহিলা সম্পাদিকা রোকেয়া বাদল, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ, আমান উল্লাহ, আবু তাহের, এস.এম দুলাল, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, স্বাধীনতা উত্তর কালে জাতীর জন্য প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল দল, সমাজ ও শক্তির সমন্বয়ে একটি “বিপ্লবী জাতীয় সরকার” গড়ে তোলা। স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত করা ও জাতীয় উন্নয়নের মৌলিক করণীয় সমূহ সম্পাদনের জন্য এ ছিল অপরিহার্য। কিন্তু তা না করে বৃটিশ-পাকিস্তানি উপনিবেসিক মডেলের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনার উপর নির্ভর করেই স্বাধীন দেশের যাত্রা শুরু করা হয়। যার ফলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বাঙ্গালী জাতীয়তাবাদের উত্তরোত্তর বিকাশ বাধাগ্রস্থ হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী শক্তি বহুধা বিভক্ত হয়ে পড়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য বিনষ্ট হয়।
এমতাবস্থায় ইতিবাচক রাজনীতির ধারাকে এগিয়ে নেয়ার স্বার্থে ‘৬২’র নিউক্লিয়াসের অনুপ্রেরনাতে আওয়ামী লীগের প্রগতিশীল ও সংগ্রামী অংশ, ছাত্র লীগের সংগ্রামী অংশ এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ‘৭২’র ৩১শে অক্টোবর ঢাকার পল্টন ময়দানে লক্ষ লক্ষ ছাত্র-জনতার উপস্থিতিতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তেদালক আ. স. ম আবদুর রব মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও শোষনমুক্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নামে একটি রাজনৈতিক দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন। জন্মের পর থেকে জাতীর প্রতিটি সংকটে বাস্তবসম্মত কর্মসূচী প্রদান ও আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে জেএসডি প্রতিষ্ঠা লাভ করেছে প্রগতিশীল ধারার প্রতিনিধিত্বকারী ইতিবাচক রাজনৈতিক শক্তি হিসাবে। সকল অত্যাচার, নির্যাতন ও কারাবন্দীত্বের দূর্ভোগ সত্বেও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বৃটিশ, ভারত, পাকিস্তানি কলোনিয়েল আইনের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী জাতীয় চেতনা সমন্বিত আইনের জন্য দাবী জানানো অব্যাহত রাখে। দলের ত্বাত্তিক নির্দেশক, স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান এর নির্দেশনায় ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় রাজনীতি, ফেডারেল সরকার পদ্ধতি ও প্রদেশ গঠনের প্রস্তাব করে আসছেন। স্ব-শাষিত স্থানীয় সরকারের দাবী জেএসডি’র অন্যতম প্রস্তাব।
জেএসডি’র নেতৃবৃন্দ আরো বলেন, আসুন পুরোনো মডেলের রাজনীতি, দলীয় আধিপত্ববাদী রাজনৈতিক-সংস্কৃতি ও উপনিবেসিক ধাচের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী নতুন মডেলের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আন্দোলনকে বেগবান করি। আমরা আস্থা রাখি, স্বাধীনতার পথম পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আ স ম আবদুর রব দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় রাষ্ট্র শাষনে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। বর্তমান যুগে জ্ঞান অভিজ্ঞতা শিক্ষার সমন্বিত শক্তি ঐক্যবদ্ধ জাতীয় নেতৃত্বের জন্য মূল্যবান উপকরণ। সমযোতা ও বিতর্কের এ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিতে আমরা আছি সরকার ও অন্যান্য জাতীয় নেতৃত্বের ঐক্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রীয় নেতৃত্ব দেখার অপেক্ষায়।
সভার শুরুতেই ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একটি শোষনহীন সমাজ, জাতি ও রাষ্ট্র গঠনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








