আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে শতাধিক নিহতের ঘটনায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির শোক
নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এক বিবৃতিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গামেন্টসে অগ্নিকান্ডে শতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তিনি অগ্নি নির্বাপন, উদ্ধার তৎপরতা, মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছানো, আহতদের চিকিৎসা, তাৎক্ষণিক ক্ষতিপূরণ, মন্ত্রীপরিষদে এক দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষনা, জাতীয় সংসদে শোক প্রস্তাব আনয়নসহ সরকারের তাৎক্ষণিক জোরালো তৎপরতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বিনিদ্র রজনী কাটিয়ে গোটা ঘটনা মনিটরিং করায় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গামেন্টসে অগ্নিসংযোগকালে সুমী ও জাকির নামক দু’জন গার্মেন্টসকর্মী গ্রেফতারের ঘটনা, তাজরিন গার্মেন্টসে অগ্নিসংযোগের পর-পর সাভার ও উত্তরায় দু’টি গার্মেন্টসে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তৈরী পোশাক শিল্প বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শোক বিবৃতিতে তিনি সরকার এবং গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে আমাদের সব সময় যতœবান থাকতে হবে।
শোকবাণীতে ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, ঘটনায় সরকার পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। দূর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। সরকার সে ব্যাপারেও সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবে যা পক্ষান্তরে বাংলাদেশে তৈরী পোশাকখাতের ব্যবস্থাপনার ব্যাপারে আন্তর্জাতিক মহলের আস্থা অটুট রাখবে। এই ঘটনায় শ্রম মন্ত্রণালয় ও বিজেএমইএ’র তৎপরতাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, স্বজনহারাদের পাশে দাড়িয়ে সরকার ও গার্মেন্টস মালিকদের সংগঠন মানবিকতাকে উর্ধ্বে তুলে ধরেছে। বিষয়টি নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে সেটি হবে দুঃখজনক মন্তব্য করে ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, এই মুহুর্তে দেশে গামেন্টস শিল্পে ৪০ লাখ শ্রমিক কাজ করছে। যাদের অধিকাংশ মহিলা। তাঁরা তিল-তিল করে আমাদের অর্থনীতির ভীত মজবুত করছে। তাদের জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনধারনমানের অগ্রগতির দেখভালের দায়িত্ব সকলের। সরকার, গার্মেন্টস মালিক, ক্রেতা প্রতিষ্ঠান, রাজনৈতিক শক্তি, অগ্রগামী নাগরিক সমাজ, বুদ্ধিবৃত্তিক চিন্তক শক্তি সবাইকে জাতীয় অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টস উন্নয়নে হিতকর ভাবনা নিয়েই এগিয়ে আসতে হবে। সাভারের মানবিক বিপর্যয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে। মনোবল রাখতে হবে সবার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests