নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিজয় ও সাংস্কৃকিত উৎসব থেকে আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে দায়ীদের শাস্তির দাবি
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে সর্বজনীন সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে ‘কামাল-রহিম’ প্যানেল জয়ী হওয়ায় বিরাট বিজয় উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।২৫ নভেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ বিজয়-উৎসব থেকে আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডে দায়ীদের শাস্তির দাবি করা হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রবাসীরা। কয়েক সপ্তাহ আগে প্রবাসের বৃহত্তম এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয় উৎসবটি পরিণত হয় আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরীতে মর্মান্তিক অগ্নিকান্ডের হতাহতদের প্রতি সমবেদনা সমাবেশে। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা। সমাবেশে কম্যুনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে বিজয়ীরা সংকল্প ব্যক্ত করেন যে, তারা বাংলাদেশের সার্বিক কল্যাণে কাজ করবেন। কম্যুনিটির মানুষের সমস্যায় পাশে দাঁড়াবেন। বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বিজয় উৎসব। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সংঙ্গীত, কৌতুক, কবিতা আবৃতি ও যাদু প্রদর্শন সহ নানা পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন হল ভর্তি দর্শকরা। বিজয় উৎসবে রসগোল্লা, গড়ম গড়ম জিলাপি আর ঝাল জাল মুড়ি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। ছিল নৈশ ভোজও।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK