Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বেসরকারি নভোযান নির্মাতাপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক’র মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা : পাঁচ লাখ ডলারে মঙ্গলের টিকিট!

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: November 27, 2012 | 8:57 AM

মঙ্গল গ্রহের কাল্পনিক বাড়ি

মঙ্গল গ্রহের কাল্পনিক বাড়ি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেসরকারি নভোযান নির্মাতাপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন। মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে আগামী দুই দশকে ৮০ হাজার মানুষকে সেখানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে স্পেসএক্স। এলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স নির্মিত নভোযানে চড়ে মঙ্গল গ্রহে যেতে খরচ হবে মাত্র পাঁচ লাখ ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ডেইলি মেইল’। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র (আইএসএস) থেকে সম্প্রতি পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছে স্পেসএক্স ক্যাপসুল। বাণিজ্যিকভাবে পরিচালিত প্রথম নভোযান হিসেবে সফল পরীক্ষার পর যুক্তরাজ্যের রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটিতে এলন মাস্ক সম্প্রতি তাঁর ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানান। মাস্ক তাঁর এ পরিকল্পনাকে দুরূহ বললেও একেবারে অসম্ভব বলতে নারাজ। তাঁর পরিকল্পনা অনুযায়ী, স্পেসএক্সের তৈরি ড্রাগন নভোযানে চড়ে প্রথমবার দশজন যাত্রা করবেন মঙ্গলের উদ্দেশে। মঙ্গলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল আবিষ্কার করে যাত্রীরা নতুন সভ্যতাকে আরও বড় করার সুযোগ তৈরি করতে পারবেন। এলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী, মঙ্গল গ্রহে ভ্রমণ ছাড়াও সেখানে বসবাস উপযোগী অবকাঠামো তৈরির জন্য আগ্রহী যাত্রীদের কাজ করতে হবে। যাঁরা অর্থ খরচ করে মঙ্গল গ্রহে যাবেন, তাঁরা সঙ্গে করে প্রয়োজনীয় উপকরণ বহন করবেন, যাতে ভবিষ্যত্ প্রজন্মের জন্য মঙ্গলে স্থায়ী বসত তৈরি করা সম্ভব হয়। এলন মাস্ক আরও জানান, মঙ্গল গ্রহে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে স্বচ্ছ ধরনের গম্বুজ বাড়ি তৈরি করা হবে এবং সূর্য থেকে রক্ষার জন্য পানির একটি স্তর দিয়ে তা ঢেকে রাখা হবে। মাস্কের দাবি, কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে মঙ্গলের মাটিতে খাদ্যশস্য উত্পাদন করা সম্ভব হবে। পৃথিবী থেকে নিয়ে যাওয়া যন্ত্রপাতি ব্যবহার করে সার, মিথেন, অক্সিজেন, পানি তৈরি করা যাবে। মাস্কের ধারণা, প্রতি এক লাখ মানুষের মধ্যে একজন মঙ্গল গ্রহে যেতে আগ্রহী। ১৫ থেকে ২০ বছরের মধ্যেই মঙ্গল-ভ্রমণের মিশন শুরু করা সম্ভব হবে বলে মাস্ক মনে করছেন। জানা গেছে, মঙ্গল গ্রহে খাড়াভাবে উঠতে-নামতে সক্ষম ও পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি শুরু করেছে স্পেসএক্স। ফ্যালকন৯ নামের এ রকেটে চড়েই মানুষ মঙ্গল গ্রহ ও পৃথিবীতে যাতায়াত করবে। নিয়মিত মহাকাশ অভিযানে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চায় মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। মানুষবিহীন স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের পরবর্তী অভিযান হবে জানুয়ারিতে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে নাসার সঙ্গে ১৬০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি করেছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV