নতুন অনুমোদন পাওয়া মধুমতি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সম্মতিপত্র জমার সময় বাড়লো
অর্থনৈতিক রিপোর্টার: নতুন অনুমোদন পাওয়া দু’টি ব্যাংকের সম্মতিপত্র জমা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে অনুমোদন দেয়া ৯ ব্যাংকের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৭টি ব্যাংক চূড়ান্ত লাইসেন্সের জন্য কাগজপত্র জমা দেয়া হলেও মধুমতি ব্যাংক ৩ ও এনআরবি গ্লোবাল ব্যাংক ৬ মাস সময় চেয়ে আবেদন করেছিল। সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হলো। বোর্ড মিটিংয়ে উপস্থিত একজন সদস্য জানান, আলোচ্যসূচিতে ২টি ব্যাংকের সময় বাড়ানোর আবেদনের বিষয়টি উপস্থাপন করা হলে বোর্ড সর্বসম্মতিক্রমে নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবালকে ২০১৩ সালের ২১শে মার্চ ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংককে এ বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় দেয়। সূত্র জানায়, ব্যাংকিং খাতে হলমার্কের মতো জালিয়াতি প্রতিরোধে কি ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে পর্ষদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। হলমার্কস কেলেঙ্কারির পর ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের কৃষিজাতপণ্য প্রক্রিয়াকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা হতে ২০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাবটি পাস হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত মোটর সাইকেল লোন ৩ লাখ টাকা ও দুপুরের লাঞ্চের সাবসিডিয়ারি বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, অধ্যাপিকা ড. হান্নানা বেগম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ফজলে কবির, বিআইডিএস’র চেয়ারম্যান ড. মোস্তফা-ই-মুজেরি প্রমুখ।মানবজমিন
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK