সাগরের ৪০ ফুট নিচে বিলাসবহুল হোটেল!
ডেস্ক রিপোর্ট : এবার গভীর সমুদ্রে অবসরকালীন আবাস গাড়ছেন বিত্তবানরা। এজন্য ফিজির একটি দ্বীপের পাশেই সমুদ্রতলে গড়ে তোলা হয়েছে জাঁকজমকপূর্ণ হোটেল। এটির নাম পোসেডন আন্ডার সি রিসোর্ট। সাগরের ৪০ ফুট নিচে অনেকটা টিউবের আকৃতিতে এ হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে সর্বমোট ২৫টি অত্যাধুনিক রুম রয়েছে। এছাড়া রেস্টুরেন্ট, বার, জিম, এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য বড়সড় একটা গির্জাও রয়েছে। এখানে এক সপ্তাহ থাকতে গেলে খরচ করতে হবে ১৫ হাজার পাউন্ড। হোটেলের অতিথিদের সাবমেরিনে করে এই সুরক্ষিত হোটেলে আনা-নেয়া করা হবে বলে এটির কর্তৃপক্ষ জানায়। সাগরের নিচে হোটেল করার চিন্তা প্রথম আসে মার্কিন সাবমেরিন কর্মকর্তা লেফটেন্যান্ট ব্র“স জোনসের মাথায়। এরপর তার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে গড়ে তোলেন পোসেডন আন্ডার সি রিসোর্ট। তারা জানান, এটি নির্মাণ করতে সময় লেগেছে মাত্র দুই বছর। আর নিজে সারা জীবন মেরিন জাহাজে ঘুরে বেড়ানোর কারণে হোটেলের নিরাপত্তার খুঁটিনাটি বিষয়গুলোও সতর্কতার সঙ্গে করা হয়েছে। সূত্র: ডেইলি মেইল
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








