এক শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পাবে -গবেষণা তথ্য
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা জাতিসংঘের ভবিষ্যদ্বাণীর চেয়েও ৬০ ভাগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এনভায়রনমেন্টাল রিসার্চ লেটারস নামক একটি সাময়িকীতে নতুন এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। উপগ্রহ ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এ হার শনাক্ত করেছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৩ দশমিক ২ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৩০ বছর ধরে এমনটি ঘটে আসছে। এর আগে এ হারটি ২ মিলিমিটার বলে ধারণা করা হয়েছিল। এ ধারা অব্যাহত থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক দশকের প্রতি বছর ৯ মিলিমিটার করে বৃদ্ধি পাবে। সে হিসেবে ২১০০ সালের মধ্যে এ উচ্চতা বৃদ্ধি পাবে এক দশমিক ২ মিটার। এ পরিমাণ উচ্চতা বৃদ্ধি পেলে মালদ্বীপের মতো ছোট দ্বীপরাষ্ট্র এবং বাংলাদেশের মতো বদ্বীপ অঞ্চলের দেশগুলো সমুদ্রের পানিতে ভেসে যাবে। নিউইয়র্কের মতো উপকূলীয় শহরগুলোকে প্লাবন প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে।দ্য টেলিগ্রাফ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK