Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ শিশু-কিশোর স্মার্টফোন ব্যবহার করে তাদের বাড়ির কাজ করছে!

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: November 29, 2012 | 7:05 AM

অনলাইন ডেস্ক : অল্পবয়সী শিক্ষার্থী যদি তার মা-বাবার কাছে গিয়ে মুঠোফোনে বাড়ির কাজ করার কথা বলে, তাহলে তাঁদের অবাক হওয়ারই কথা। তবে জরিপের ফল বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রে এক-তৃতীয়াংশ শিশু-কিশোর স্মার্টফোন ব্যবহার করে তাদের বাড়ির কাজ করছে। গতকাল বুধবার এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়। এক হাজার স্কুলগামী শিশু-কিশোরের ওপর এই জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে আফ্রিকান বংশোদ্ভূত বা শ্বেতাঙ্গদের চেয়ে হিস্পানিক শিশু ও কিশোর শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোনে বাড়ির কাজ করার প্রবণতা বেশি। ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে ৩৯ শতাংশ তাদের বাড়ির কাজ করতে স্মার্টফোন ব্যবহার করে। এ প্রসঙ্গে গবেষণাপ্রতিষ্ঠান টিআরইউর পরিচালক ক্রিস্টি সারমিনতো বলেন, শিশুরা এখন প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠছে। নিছক বিনোদন নয়, বাড়ির কাজ করতেও তারা মুঠোফোন ব্যবহার করছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ