নাগরিক সংবর্ধনার জবাবে চিফ হুইপ আব্দুস শহীদ:কানেকটিকাটে শুধু সোনালী একচেঞ্জর শাখাই নয়,প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনে আমার সাধ্যমত সকল প্রকার সহযোগিতা প্রদান করবো
বাংলাপ্রেস,নিউইংল্যান্ড থেকেঃ কানেকটিকাটে শুধু সোনালী একচেঞ্জর শাখাই নয়,প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনে আমার সাধ্যমত সকল প্রকার সহযোগিতা প্রদান করবো।গত মঙ্গলবার কানেকটিকাটের ম্যানচেস্টারে এক নাগরিক সংবর্ধনা সভায় জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রধান অতিথির ভাষনে একথা বলেন।
চিফ হুইপ আব্দুস শহীদ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি মানসিক গঠনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনের ভূমিকার প্রশংসা করে বলেন, এদের ভূমিকা ছাড়া বর্তমান সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে এই সাফল্য দেখাতে পারতো না। বিত্তবান প্রবাসীদেরকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বাড়ি আর গাড়ির বিলাসিতা না করে মানবতাবাদী উদ্যোগেও সহায়তা দেয়া উচিত।তিনি কানেকটিকাট প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে, বিশেষ করে মাতৃমৃত্যু, ইম্যুনাইজেশন, দারিদ্র্য-বিমোচন ইত্যাদিতে আমরা যে সাফল্য অর্জন করেছি, সেজন্য প্রবাসীরা তথা আপনারাও গর্ব করতে পারেন। তিনি শিক্ষার মান উন্নয়ন, মাতৃ-মৃত্যু এবং শিশু-মৃত্যু এই তিনটি বিষয়কে প্রাধান্য দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও সকল বেরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। তিনি সরকারি উদ্যোগে তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কর্মকান্ড বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। স্থানীয় কমিউনিটি নেতা মোখলেস মুন্তাসিরের ঢাকা শহরে অস্বাভাবিক যানজট বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ঢাকার যানজট দূর করতে হলে প্রথমেই প্রয়োজন দারিদ্র বিমোচন।আর এই দারিদ্র বিমোচনে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে।স্থানীয় বাক-এর সা.সম্পাদক সুজা খানের প্রবাসীদের ভোটাধিকার বিষয়ক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,গত রোববার নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা সভায় প্রধান মন্ত্রী প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে বিশদভাবে ব্যাখ্যা করেছেন।প্রবাসে যারা দ্বৈত হয়ে আছেন বা যারা বাংলাদেশের নাগরিকত্ব এখনও ছেড়ে দেননি তারাই শুধু ভোট দিতে পারবেন।সকল প্রক্রিয়া শেষ হলে পরে বিস্তারিত জানতে পারবেন।মুসলিম কমিউনিটি অব ম্যানচেস্টারের সা.সম্পাদক হারুন-অর রশিদের ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এই হয়রানী বন্ধের জন্য আপনাদেরকেও সচেতন হতে হবে।আমেরিকায় সবাই লাইনে সোজা হয়ে দাড়াঁই,আর বাংলাদেশে গেলে কিছু ডলার হাতে ধরিয়ে দিয়ে লাইনের সামনে যেতে চাই।এই অভ্যেসেরও পরিবর্তন না হলে হয়রানী কমানোর পরিবর্তে আরও বাড়বে।সাংবাদিক সাবেদ সাথী’র যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও গোলাম আজমের গ্রেফতার না হওয়া বিষয়ক এক পশ্নের উত্তরে তিনি বলেন,যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।আন্তর্জাতিক মান সম্পন্ন ট্রাইবুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার চলছে।নিজামী,সাঈদী,মুজাহিদ ও কামারুজ্জামান সহ অনেকেই বর্তমানে জেল হাজতে রয়েছে।সময় হলেই গোলাম আজমকেও গ্রেফতার করা হবে।যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য কাউকেই রেহাই দেয়া হবে না।যুক্তরাষ্ট্র আ.লীগের বেলাল তরফদার কানেকটিকাটে একটি সোনালী এক্সচেঞ্জের শাখা প্রতিষ্ঠার দাবী জানালে তিনি বলেন,দেশে ফিরে গিয়েই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করবেন।এ প্রসঙ্গে তিনি বলেন,কানেকটিকাটে শুধু সোনালী একচেঞ্জর শাখাই নয়,এখানকার প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনে আমার সাধ্যমত সকল প্রকার সহযোগিতা প্রদান করবো।যে কোন সমস্যা ও প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।আপনাদের করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো।
ডাউন টাউন ম্যানচেস্টারের আর্মি নেভি ক্লাবে গত ২৮সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক জনাকীর্ণ নাগরিক সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কানেকটিকাটের বিশিষ্ট চিকিতসক ডা.মজিবুল গনি চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সর্ব ইউরোপ আ.লীগের সভাপতি আব্দুল গনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আ.লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রহিম,যুক্তরাষ্ট্র যুবলীগের খসরুজ্জামান খসরু, মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মতিউর রহমান শিমু,যুক্তরাষ্ট্র জাসদের সা.সম্পাদক নুরে আলম জিকু,বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের সা.সম্পাদক সুজা খান।মুসলিম কমিউনিটি অব ম্যানচেস্টারের সা.সম্পাদক হারুন-অর রশিদ,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সা.সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল,স্থানীয় কমিউনিটি নেতা ও বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের সাবেক সা.সম্পাদক মোখলেস মুন্তাসির।এ নাগরিক সংবর্ধনা সভাটি পরিচালনা করেন জিলু আহমেদ জিলু।অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র আ.লীগের বেলাল তরফদার।কানেকটিকাটের সর্বস্তরের মানুষ নারী-পুরুষ একত্রিত হয়ে চিফ হুইপ আব্দুস শহীদকে যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে,তাতে তিনি আবেগাপ্লুত হয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি