যুক্তরাষ্ট্রে শিশু জন্মহারের সর্বনিম্ন রেকর্ড
ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত বছর শিশু জন্মহার ছিলো সবচেয়ে কম। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পরিসংখ্যানে বলা হচ্ছে, ২০১১ সালে শিশু জন্মহার ছিল সর্বনিম্ন। গত বছর যুক্তরাষ্ট্রে ৩৯ লাখ ৫০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। ১৯২০ সাল থেকে জন্মহার পর্যালোচনা করা হয়ে থাকে। ১৯৫৭ সালে দেশটিতে শিশু জন্মদানের হার ছিল সর্বোচ্চ। সে বছর প্রতি হাজারে ১২২ জনেরও বেশি নারী শিশুর জন্ম দিয়েছে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে শিশু জন্মহার কমেছে ৮ শতাংশ। ধারণা করা হচ্ছে, ২০০৭-২০০৮ সালের অর্থনৈতিক মন্দা জন্মহারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








