আমিরাতে তিন বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশ
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সহকর্মীকে হত্যার দায়ে তিন বাংলাদেশিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
আমিরাত ফেডারেল সুপ্রিম কোর্ট (এফএসসি) জানিয়েছে- তিন বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কাগজপত্র অনুসমর্থনের জন্য প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার দুবাইভিত্তিক বার্তা সংস্থা আমিরাত ২৪/৭-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রতিবেদনটিতে ওই তিন বাংলাদেশি নিহতের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়- অভিযুক্ত তিন বাংলাদেশি তাদের এক সহকর্মীকে খুন করেছে। নিহত ব্যক্তি এই তিন বাংলাদেশির কাছ থেকে ১০০ দিরহাম ধার নিয়েছিলেন। কিন্তু ওই টাকা ফেরত না দেয়ায় ২০০৯ সালে অভিযুক্তরা তার গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। ময়নাতদন্তে দেখা যায়- গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
অভিযুক্তদের বাঁচাতে তাদের পক্ষের আইনজীবী আদালতে বলেন- আসামিরা তাদের পাওনা টাকা চাইতে গিয়েছিল। ওই ব্যক্তিকে হত্যার কোনো পূর্ব পরিকল্পনা তাদের ছিল না। কিন্তু আদালত আইনজীবীর এ যুক্তি খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন।
আদালত জানায়- ইউএই’র প্রচলিত নিয়ম অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে দায়ীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। উল্লেখ্য, বিদেশে কাজ করতে গিয়ে বিভিন্ন অপরাধের কারণে এখন পর্যন্ত ৪০ জনের বেশি বাংলাদেশির মৃত্যুদণ্ড হয়েছে।ইত্তেফাক
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








