Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আয়ারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন বিল ক্লিনটন

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: November 30, 2012 | 4:38 PM

ডেস্ক: আয়ারল্যান্ডে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে আগ্রহী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দেশটিতে তার বেশি আসা-যাওয়ার কারণে মার্কিন মিডিয়ায় এমন আলোচনা স্থান পাচ্ছে। ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ডে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ড্যান রোনি অবসর নিলে আগামী বছরের শুরুতে তার স্থলাভিষিক্ত হবেন ক্লিনটন। দ্য শিকাগো সান টাইমস লিখেছে, গলফ খেলতে আয়ারল্যান্ড যাওয়া ক্লিনটন লোভনীয় চাকরিটির মাধ্যমে হয়তো নতুন করে শুরু করতে আগ্রহী। মনে হচ্ছে ৮০ বছর বয়সী বর্তমান দূত ড্যান রোনি অবসর নিলে সেখানে বসতে যাচ্ছেন তিনি। এতে লেখা হয়, ক্লিনটন একজন আইরিশ বংশোদভূত মার্কিন। ফলে ওটা তার জন্য হবে একটি উপযুক্ত ভেন্যু। দাদার দেশ নাতির জন্য হবে গ্রেট ভূমি। সেখানে তিনি ও তার ক্লান্ত স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাদের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের জন্য একসঙ্গে কাজ করতে পারবেন। একইসঙ্গে সেখানকার শান্ত পরিবেশ কাজে লাগিয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারবেন হিলারি। এদিকে প্রেসিডেন্ট ওবামাও তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তিনি ক্লিনটনের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত। আয়ারল্যান্ডে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, এ বিষয়ে এখনি তারা কোন মন্তব্য করতে পারবেন না। এখনও বর্তমান রাষ্ট্রদূত তার অবসরের বিষয়ে কিছু বলেননি। বিভিন্ন সময়ে ক্লিনটনের আইরিশ পূর্বপুরুষ নিয়ে অনেক কথা বলা হয়েছে। তবে এসব কথার কোন প্রমাণ পাওয়া যায়নি। সমপ্রতি জোক করে বিল ক্লিনটন বলেছেন, যদি আমি আয়ারল্যান্ডে গিয়ে বাড়ি কিনি তবে সে দেশের প্রেসিডেন্ট হতে পারবো। কারণ, দেশটিতে আমার উত্তরাধিকার রয়েছে। প্রায় সময়ে ব্যক্তিগত কারণে  ও গলফ খেলার জন্য আয়ারল্যান্ডে যান ক্লিনটন। এক সময় তিনি বলেছেন, দিন দিন আমাকে অনেক বেশি আইরিশ মনে হচ্ছে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV