Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কেয়ামতের গুজব!

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: November 30, 2012 | 4:58 PM

আবারও কেয়ামতের গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, কেয়ামতের বাকি আর মাত্র ২০ দিন। ২১ ডিসেম্বর ধ্বংস হয়ে যাবে আমাদের প্রিয় এই পৃথিবী। এই গুজবের কারণ হলো সুমেরীয়রা আবিষ্কার করেছিল, নিবিরু নামের একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ওই গ্রহের আঘাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তবে যুক্তরাষ্ট্রের নাসার বিজ্ঞানীরা বলছেন, এ কথার কোনো সত্যতা নেই। ২১ ডিসেম্বর কেয়ামত হবে না। তাদের ভাষ্য, গত ৪০০ কোটি বছর ধরে পৃথিবী সুন্দর সময় কাটিয়েছে। এখনও পৃথিবীর সামনে কেয়ামত হওয়ার মতো বিশ্বাসযোগ্য কোনো আলামত নেই। তবে অনেকের স্মরণ থাকার কথা, আরও আগেই রোজ কেয়ামতের কথা ছিল। বলা হয়েছিল, ২০০৩ সালেই কেয়ামত হবে, কিন্তু যখন দেখা গেল, কিছুই হলো না, তখন তারিখ পিছিয়ে ২০১২ সালের ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। আর এই তারিখটি উঠে আসে মায়া ক্যালেন্ডার অনুসারেই। কারণ মায়া ক্যালেন্ডারে ২০১২ সালের ২১ ডিসেম্বরের পরের আর কোনো তারিখই নেই। তবে নাসার বিজ্ঞানীরা বলছেন, এটিও সঠিক নয়। মায়া ক্যালেন্ডারের শেষ তারিখ ২০১২ সালের ২১ ডিসেম্বর নয়।  নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আপনার দেয়ালের ক্যালেন্ডারেও তো ৩১ ডিসেম্বরের পরে আর কোনো তারিখ থাকে না। বিষয়টি অনেকটা সেরকমই। মায়া ক্যালেন্ডার ২১ ডিসেম্বর শেষ হয়ে আবার শুরু হতো, যেমনটা আপনার ক্যালেন্ডারের ক্ষেত্রে হয়ে থাকে। ১ জানুয়ারি আবার নতুন ক্যালেন্ডার টাঙানো হয়।’ পৃথিবীর দিকে নিবিরু বা এক্স অথবা এরিস নামের গ্রহ ধেয়ে আসছে এবং এদের আঘাতে পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে বলে যে কথা বলা হচ্ছে, সেটা আসলে একটা ইন্টারনেট ব্যবহারকারীদের ভাঁওতাবাজি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল একটা উল্কা, যার প্রভাবে ডাইনোসররা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেরকম কোনো হুমকি পৃথিবীর জন্য আপাতত নেই। সূত্র : এনডিটিভি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV