বাজার ঠেকাতে ব্যর্থ উইন্ডোজ ৮!

অনলাইন ডেস্ক : বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে উইন্ডোজনির্ভর ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ কমেছে। খবর রয়টার্সের। গবেষকেরা ধারণা করছিলেন, অক্টোবর মাসে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এলে উইন্ডোজ এর বিক্রি বাড়বে। তবে বাস্তবে প্রযুক্তি বিশ্লেষকেদের এ ধারণা কাজে লাগেনি। এনপিডি গ্রুপ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে যে, গত এক মাসে উইন্ডোজনির্ভর ডেস্কটপ বিক্রি ২১ শতাংশ কমে গেছে। এনপিডির তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় ২৬ অক্টোবর থেকে উইন্ডোজ ৮ বিক্রি শুরুর পর উইন্ডোজনির্ভর ল্যাপটপ বিক্রি ২৪ শতাংশ কমেছে আর ডেস্কটপ বিক্রি কমেছে ৯ শতাংশ। তবে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর কম্পিউটার বিক্রির পরিমাণ কমলেও নতুন সফটওয়্যার উইন্ডোজ ৮ বিক্রি নিয়ে খুশি তারা। প্রসঙ্গত, উইন্ডোজ কম্পিউটার বিক্রির পড়তি বাজার সত্ত্বেও ৩০ নভেম্বর উইন্ডোজ প্রো নির্ভর নতুন একটি ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। জানুয়ারি মাসে বাজারে আসবে ৮৯৯ মার্কিন ডলার দামের উইন্ডোজ প্রো নির্ভর সারফেস ব্র্যান্ডের এ ট্যাবলেটটি।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের