ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে বাংলাদেশ
মালয়েশিয়া সরকারি পর্যায়ে কর্মী নিতে চলতি মাসের শেষ দিকে চাহিদাপত্র পাঠাবে বাংলাদেশে। প্রাথমিকভাবে বনায়ন খাতে কাজ করার জন্য ৩০ হাজার কর্মী নেবে দেশটি। আজ মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গত ২৬শে নভেম্বর মালয়শিয়ায় বাংলাদেশী কর্মী পাঠাতে উভয় দেশের সরকারি পর্যায়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত তথ্য জানান মন্ত্রী। তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী মালয়েশিয়ার কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর জানুয়ারির প্রথম সপ্তাহে নিবন্ধন শুরু হবে। দুই মাসের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে কর্মী পাঠানো যাবে। এই হিসেবে আগামী ফেব্রুয়ারি শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ ২৬শে নভেম্বর বাংলাদেশী কর্মী পাঠানোর বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, মালয়েশিয়া যেতে ব্যয় হবে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার টাকা। মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতনে কর্মীরা সেখানে যাবেন। বিমান ভাড়া বহন করবে নিয়োগকারী কোম্পানি। বনায়ন, বাগান করা ও পরিচর্যা, নির্মাণ ও কৃষি কাজসহ পাঁচ ধরনের কাজের জন্য কর্মী নেবে মালয়েশিয়া। মন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে কর্মীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। কৃষি কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে। শরীরের উচ্চতা কমপক্ষে ৫ ফুট এবং ওজন ৫০ কেজি হতে হবে। কর্মী পাঠানোর ক্ষেত্রে জেলাভিত্তিক কোটা অনুসরণ করা হবে। মহিলা ও পুরুষ কোটাও থাকবে। নিবন্ধিত আগ্রহীদের বাছাই করে প্রশিক্ষণের ভিত্তিতে মালয়েশিয়া পাঠানো হবে। অনলাইনে বিনা খরচে নিবন্ধনের সুযোগ পাবেন সংশি¬ষ্টরা। তবে নিবন্ধনের জন্য আগ্রহীদের অবশ্যই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু ডিসেম্বরেই।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes