Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যৌন জীবন নিয়ে সন্তুষ্ট ভারতের নারী-পুরুষরা!

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: December 3, 2012 | 10:41 AM

ডেস্ক: পুরুষরা সেক্স সবচেয়ে বেশি পছন্দ করে। এটা নিয়ে খুব একটা দ্বিমত নেই। অন্তত সম্প্রতি পরিচালিত নানা জরিপের পরিসংখ্যান সেদিকেই স্পষ্ট ইঙ্গিত দেয়। নারীরা বরাবরই লাজুক ও অনুগত স্বভাবের। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে নারীদের চিন্তাধারাতেও এসেছে পরিবর্তন। যৌন জীবন নিয়ে ভারতীয়রা কতটা সন্তুষ্ট, তা নিয়ে দেশটির দৈনিক ইন্ডিয়া টুডের জরিপে উঠে এসেছে নানা তথ্য। মিজোরামের রাজধানী আইজলে ৭৯ শতাংশ মানুষ তাদের বিয়ে-পরবর্তী যৌন জীবন নিয়ে সন্তুষ্ট। ছোট শহরে বসবাসকারী নারীরা নিজেদের পুরুষদের সমতুল্য মনে করে। সেক্সের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ভারতের ছোট শহর ও শহরতলিতে যেখানে ৬০ শতাংশ নারী নিজেদের সমতুল্য মনে করেন, সেখানে বড় শহরগুলোতে মনে করেন ৪৯ শতাংশ নারী। এমনকি বহু কিশোরী বিয়ের আগেই সেক্সের দিকে ঝুঁকছে। যৌন জীবনটাকে বিবাহিত নারীরা নিজেরাই অনেকাংশে নিয়ন্ত্রণে সক্ষম। মাঝে মধ্যে মাথাব্যথা বা এ ধরনের অজুহাত তুলে তারা সেক্স করতে রাজি হন না। ছোট শহরে বসবাসকারী ৩১ শতাংশ পুরুষ অন্যদের সেক্স করতে দেখাটাকে পছন্দ করেন। বড় শহরে এ হার ২৪ শতাংশ। তবে ছোট শহরে বসবাসকারী পুরুষরা একজন সঙ্গিনীকে নিয়ে থাকতেই পছন্দ করেন ও বিয়ের পূর্ব পর্যন্ত তারা নিজেদের কৌমার্য বজায় রাখেন। একই সঙ্গে তাদের মধ্যে ৭০ শতাংশই জীবনসঙ্গিনী হিসেবে একজন কুমারী নারীকেই বেছে নিতে চান। তাদের মধ্যে ৪০ শতাংশ মনে করেন, সেক্সের অবাধ সুযোগ থাকা ব্যভিচারের সমতুল্য। আর বড় শহরের ৫৮ শতাংশ পুরুষ তা মনে করেন। ইন্দ্রিয়ানুভূতির এ বিশেষ দিকটি উপভোগ করার জন্য বড় শহরের ৮৩ শতাংশ পুরুষই পর্নো বা অশ্লীল ছবি দেখার দিকে ঝুঁকে পড়েন। ছোট শহরে এ হার ৮২ শতাংশ। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ নারী ব্লু ফিল্ম দেখেন। সার্বিকভাবে যৌন জীবন নিয়ে সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে বেশির ভাগ মানুষই ইতিবাচক সাড়া দিয়েছেন। ভারতের ছোট শহরের ৮৫ শতাংশ মানুষই তাদের যৌন জীবন সর্বোচ্চ মাত্রায় উপভোগ করেন বলে মন্তব্য করেছেন। বিয়ের কয়েক বছরের মধ্যে সেক্স কী গুরুত্বপূর্ণÑ এমন প্রশ্নের জবাবে ছোট শহরে বসবাসকারী নারীদের ৪৭ শতাংশ ইতিবাচক সাড়া দিয়েছেন। ৩৫ শতাংশ এর সঙ্গে একমত নন। তবে ১৮ শতাংশ নারীর মতামত সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি ২০১২ সালে পরিচালিত দশম এ জরিপে। অন্যদিকে বড় শহরগুলোতে বসবাসকারী নারীদের ৩২ শতাংশ মনে করেন, বিয়ের পর সেক্স গুরুত্বপূর্ণ। ৪৮ শতাংশ নারী তা মনে করেন না। বাকি ২০ শতাংশ নারীর মতামত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ