নিরাপদে মোবাইল ব্যবহারে ১২টি অবশ্য করণীয় পরামর্শ
ডেস্ক: মোবাইল এখন সবার হাতে হাতে। গ্রামগঞ্জ, শহর বলে কোন কথা নেই। ব্যবহারিক দিক থেকে মোবাইলের অপরিহার্যতার বিষয়টি সবার কাছে স্পষ্ট। কিন্তু অতি প্রয়োজনীয় এ ডিভাইসটি কিভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কে জনসচেতনতার এখনও অভাব। মোবাইল ফোন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয়, তা মানুষের শরীরের ওপর বেশ নেতিবাচক প্রভাব ফেলে থাকে। সে কারণে বিশেষজ্ঞরা মোবাইল ফোন ব্যবহারে কিছু পরামর্শ দিয়েছেন: ১) মোবাইল হ্যান্ডসেট শরীর থেকে যতটা সম্ভব দূরে রাখা যায় ততটাই শ্রেয়। ফোনে কথা বলার সময় সবচেয়ে বেশি রশ্মি বিকিরণ হয়। তাই কান থেকে খানিকটা দূরে রাখা উচিত। মোবাইলে কথা বলার জন্য তার বা ব্লুটুথসহ হেডসেট ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। মাথা থেকে মোবাইল সেট দূরে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। ২) মাথায় মোবাইল হেডসেট চেপে ধরবেন না। ৩) খুব জরুরি প্রয়োজন ছাড়া মোবাইলে কখনও দীর্ঘক্ষণ কথা বলা উচিত নয়। ৪) যেসব ক্ষেত্রে টেক্সট মেসেজ লিখেই কাজ সারা যায়, সেখানে কল না করাই উত্তম। ৫) মোবাইল দূরে রেখে স্পিকার অন করেও কথা বলাটা বেশ নিরাপদ। তাই যখনই সম্ভব তখন স্পিকারে কথা বলুন। ৬) যেখানে মোবাইলের ফ্রিকোয়েন্সি দুর্বল, সেখানে শুধু দরকার ছাড়া কথা বলা উচিত নয়। ৭) ধাতু ও পানি রেডিও তরঙ্গ পরিবহনের অন্যতম মাধ্যম। তাই ধাতব ফ্রেমের কোন চশমা, সানগ্লাস পরলে বা চুল ভেজা থাকলে মোবাইলে কথা বলবেন না। ৮) কানে হেডসেট প্রবেশ করানোর আগে কল করুন বা রিসিভ করুন। কারণ, কল কানেক্ট হওয়ার সময় বহু রেডিও ফ্রিকোয়েন্সির আদান-প্রদান হয়। ৯) যদি সুযোগ থাকে তবে অবশ্যই ল্যান্ডফোন ব্যবহার করুন। মোবাইল ফোন নয়। ১০) আপনার মোবাইল হ্যান্ডসেটটি যদি চালু থাকে, তবে তা বুক বা প্যান্টের পকেটে রাখবেন না। ১১) মোবাইল ফোন শিশুদের নাগালের বাইরে রাখুন। ১২) যাদের দেহে মেডিক্যাল ইমপ্ল্যান্ট করা হয়েছে, তাদের শরীর থেকে ১৫ সেমি দূরে মোবাইল ফোন রাখা শ্রেয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK