কণ্ঠ দিয়েই চেনা যাবে মোবাইল ব্যবহারকারী!
মোজাহেদুল ইসলাম : মোবাইল ফোন এখন বিশ্বব্যাপী মানুষের হাতে হাতে। আর নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটিতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন সব ফিচার। মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এতে যুক্ত হওয়া নতুন নতুন সেবার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মোবাইল ফোনে ব্যক্তিগত তথ্য গোপন ও সুরক্ষিত রাখার বিষয়টি নিয়েও সচেতনতা বেড়েছে। মোবাইল ফোনের তথ্যকে সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড, ছবির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের নানা ধরনের ব্যবস্থা চালু রয়েছে। তবে এবারে বাইদু এবং ইন্সটিটিউট অব ইনফোকম রিসার্চ যৌথভাবে উদ্ভাবন করেছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কণ্ঠস্বরকে মানুষের পরিচয় চিহ্নিত করার অনন্য একটি বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা যাবে। বর্তমানেও বাজারে বিভিন্ন মোবাইল ফোনের জন্য নানা ধরনের ভয়েস রিকগনিশন সফটওয়্যারের ব্যবহার রয়েছে। তবে এদের সবার চাইতে নতুন এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ আলাদা। নতুন এই ফিচারটি সম্পর্কে উদ্ভাবকদের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ভেরিফিকেশন প্রযুক্তির মাধ্যমে যেকোনো অনুমোদিত ব্যক্তি ফোনকে আনলক করতে পারবে। এর জন্য তাকে ফোনের সামনে কিছু একটা বললেই হবে। কোনো ধরনের পিন, পাসওয়ার্ড, হাতের স্পর্শ কিছুই লাগবে না। লেনোভোর এ৫৮৬ স্মার্টফোনের মাধ্যমে সর্বপ্রথম এই সফটওয়্যারটি যাত্রা শুরু করেছে। ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর এবং অ্যানড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমে চালিত লেনোভোর এই স্মার্টফোন চীনের বাজারে যাত্রা শুরু করবে চলতি ডিসেম্বরের ১২ তারিখ থেকে। মোবাইল ফোন লক রাখার জন্য আমরা এখন যেমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, লেনোভোর এই ফোনকে তেমনি আনলক করার জন্য ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বাক্য বা শব্দ নির্বাচন করে দিতে পারবে। এরপর মূল ব্যবহারকারী এই শব্দ বা বাক্য উচ্চারণ করলেই ফোনটি আনলক হবে। এই সফটওয়্যারটি মানুষের কণ্ঠস্বর থেকেই মানুষকে সনাক্ত করতে পারবে বলেই জানিয়েছেন উদ্ভাবকরা। উল্লেখ্য, চীনের অনলাইন জায়ান্ট বাইদু এবং সিঙ্গাপুরের ইন্সটিটিউট অব ইনফোকম রিসার্চ যৌথভাবে যাত্রা শুরু করে চলতি জুলাইয়ে। মাত্র ৬ মাসের মাথাতেই তারা এই ভয়েস রিকগনিশন প্রযুক্তিটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। বাইদুর ভাইস প্রেসিডেন্ট ওয়াং মেংকিউ এর আগেই এই প্রযুক্তিটি সম্পর্কে সকলকে প্রাথমিক ধারণা দিয়েছিলেন। পাশাপাশি একে বাইদুর উয়ি মোবাইল অপারেটিং সিস্টেমে যুক্ত করা হবে বলেও জানান তিনি।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests