Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা, দায়িত্ব নিল জামায়াত

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: December 4, 2012 | 1:29 PM

জামায়াতে ইসলামীর হরতালের সময় গতকাল সকালে খিলক্ষেতে জামায়াত-শিবির কর্মীরা মার্কিন দূতাবাসের একটি গাড়িতে হামলা চালালে চালক আহত হয়েছেন। গাড়িতে থাকা কয়েকজন পুলিশও গুরুতর আহত হন। এ ঘটনায় মার্কিন দূতাবাস নিন্দা জানিয়ে বলেছে, বিদেশি মিশনের গাড়িতে আক্রমণ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা উদ্দেশ্যমূলক হিসাবে মনে করে। জামায়াত এ ঘটনার দায় দায়িত্ব স্বীকার করে দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছে।
সকাল নয়টার পর হরতাল চলাকালে নির্মাণাধীন খিলক্ষেত ফ্লাইওভারের নিচে মার্কিন দূতাবাসের একটি জিপে ইট নিক্ষেপ করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীরা। এ সময় গাড়ির গতি কমে এলে তাতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালায় তারা।
পুলিশ জানায়, হামলার পরপরই গাড়িটি দ্রুতগতিতে খিলক্ষেত এলাকা ত্যাগ করে। গাড়িতে কয়েকজন পুলিশ ও দূতাবাসের গাড়ি চালক ছিল।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র গতকাল বিকালে ইত্তেফাক প্রতিনিধিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দূতাবাসের গাড়িটির চালক আহত হয়ে চিকিত্সা নিয়েছেন। গাড়িতে অবস্থানকারী কয়েকজন পুলিশও মারাত্মকভাবে যখম হয়েছেন। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে যেকোন প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন করে; কিন্তু সংঘাত বা আক্রমণ কোনভাবেই কাম্য নয়। ঘটনার পরপরই সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেভাবে সহায়তা দিয়েছে তা খুবই প্রশংসনীয়। বাংলাদেশে মার্কিন নাগরিক ও সম্পত্তির নিরাপত্তায় সরকার সহায়তা দিচ্ছে। কূটনৈতিক যানবাহনের আক্রমণ কোনভাবেই কাম্য নয় এবং তা কঠোরভাবে নিন্দনীয়। কোন বিদেশি কূটনীতিক বা মিশনের গাড়িতে আক্রমণ করা হলে আন্তর্জাতিক সম্প্রদায় তা উদ্দেশ্যমূলক হিসেবে মনে করে।
জামায়াতের দায়িত্ব স্বীকার
মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার দায়-দায়িত্ব জামায়াত স্বীকার করে নিয়েছে। একই সাথে তারা ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমিতপূরণ দেয়ার কথাও বলেছে।
ঘটনার ব্যাপারে গতকাল রাতে জামায়াত তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করেছে। আর এ বিবৃতিটি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. মো. শফিকুর রাহমান। তবে জামায়াতের কেন্দ ীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতার মোবাইল টেলিফোনে যোগাযোগ করা হলে সবকটি বন্ধ পাওয়া যায়। এমনকি মগবাজার কেন্দ ীয় কার্যালয়ে টেলিফোন করলে কর্তব্যরত গার্ড জানান, অফিসে কোন নেতা বা কর্মী আসেন না। কার্যালয় বন্ধ রয়েছে।
জামায়াতের ওয়েবসাইটে প্রচারিত ডা. শফিকুর রাহমানের বিবৃতিতে যা বলা হয়েছে তা হুবহু তুলে দেয়া হলো। ‘সকাল আনুমানিক ৮-৪৫ মিনিটে একদল লোক ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি গাড়ির ওপর হামলা চালালে গাড়ির চালক সামান্য আহত হন এবং গাড়িটিরও ক্ষতি হয়। অভূতপূর্ব এই দুঃখজনক ঘটনার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে এর দায়-দায়িত্ব আমরা গ্রহণ করছি এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনার জন্য দূতাবাস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত।’ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV