Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দুর্নীতির ধারণাসূচকে পিছিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: December 5, 2012 | 1:58 AM

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক ২০১২-তে ১৩তম অবস্থানে আছে বাংলাদেশ। গত বছরই একই অবস্থানে ছিল বাংলাদেশ। তবে সার্বিক দিক বিবেচনায় ২৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ধারণাসূচকের রিপোর্ট আজ একযোগে সারা পৃথিবীতে প্রকাশিত হয়েছে। সকালে টিআইবি ব্র্যাক সেন্টার ইন্ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপোর্ট প্রকাশ করে। সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রিপোর্টের বিস্তারিত তুলে ধরেন। রিপোর্টে বলা হয় গত বছর বিশ্বের ১৮৩টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে সূচক করা হয়েছিল- তাতে উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১২০ নম্বরে। আর এবার ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম। এ হিসেবে ২৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের জায়গায়ই আছে। ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, সার্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান নিম্নগামী। এর কারণ স্কোর কমেছে। এ অবস্থা উদ্বেগজনক। ধারণা সূচকে এবার বাংলাদেশের স্কোর ২৬। যা গত বছরের তুলনায় এক পয়েন্ট কম। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের সঙ্গে ২০১২ সালের সূচকে বাংলাদেশের অবস্থানগত পরিবর্তন না হলেও গত এক বছরে বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। আর এর অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে পদ্মাসেতু প্রকল্প, হলমার্ক কেলেঙ্কারি, রেল দুর্নীতি নিয়ে অভিযোগের বিষয়। এবারের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক, গত বছর যাদের অবস্থান ছিল কম দুর্নীতির দেশের ক্রম অনুযায়ী দুই নম্বরে। এবার সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হিসাবে এসেছে আফগানিস্তান, কোরিয়া ও সোমালিয়ার নাম। গত বছর সর্বশেষ অবস্থানে ছিল শুধু সোমালিয়া ও উত্তর কোরিয়া। সংবাদ সম্মেলনে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এডভোকেট সুলতানা কামালও উপস্থিত ছিলেন। টিআইবির ওয়েবসাইটে বলা হয়েছে, এটা প্রতিষ্ঠানটির ১৮তম বার্ষিক দুর্নীতির ধারণাসূচক। এবারের সূচকে বিশ্বের ১৭৬টি দেশের পাবলিক সেক্টরের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এর আগে গত ১৪ই অক্টোবর টিাআইবি বাংলাদেশ বর্তমান সংসদের গত ৪ বছরের এমপিদের কার্যক্রম পর্যবেক্ষণ করে একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, নবম জাতীয় সংসদের ৯৭ ভাগ এমপি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্নীতির সঙ্গে জড়িত। এর মধ্যে ৫৩ দশমিক ৫ ভাগ এমপি সরাসরি হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতারণার সঙ্গে জড়িত। ‘নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপরই সরকারি দলের পক্ষ থেকে ওই প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করা হয়। সংসদের ১৫তম অধিবেশনে মহাজোটের এমপিরা টিআইবির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সঙ্গে তাদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব করার কথা বলা হয়। বিষয়টি এখন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV