তৈরী পোশাকের ক্রেতা ওয়াল-মার্ট ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতে
ডেস্ক: তৈরী পোশাকের ক্রেতা ওয়াল-মার্ট ভারতে ১০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এক্ষেত্রে ২০১০ সালে তারা বেছে নেয় একটি পরামর্শক প্রতিষ্ঠানকে। ফলে তাদের নিজস্ব কোন কর্মকর্তা দেয়ার দরকার হয়নি। তারা কোন লাভ নেয়নি। তবে সরকারকে ১৪ হাজার ডলার রাজস্ব দিয়েছে। ভারতের রেজিস্টার অব কোম্পানিজের ফাইল ঘেঁটে এসব তথ্য বেরিয়ে এসেছে। সরকার বিশ্ববাজারের জন্য সেখানে সরাসরি বিদেশী বিনিয়োগ অনুমোদন দেয়ার আগে কিভাবে ওয়াল-মার্ট সেখানে বিনিয়োগ করেছে তা নিয়ে যখন তদন্ত চলছে তখনই গতকাল এ নিয়ে ভারতের লোকসভায় তুমুল বিতর্ক হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে সরাসরি বিদেশী বিনিয়োগের অনুমতি সরকার দেয়ার আগেই ওয়াল-মার্ট কিভাবে অর্থ বিনিয়োগ করেছে, তাতে আইন লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়মের পর্যবেক্ষকরা তদন্ত করছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ওয়াল-মার্ট ভারতে নিজে সরাসরি যুক্ত না হয়ে সিডার সাপোর্ট সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করে। এরপর ওই প্রতিষ্ঠানটি ভারতীয় রিটেইল হোল্ডিং লিমিটেড নাম ধারণ করে। তবে এক্ষেত্রে স্থানীয় আইন মেনেই ওয়াল-মার্ট বিনিয়োগ করেছে বলে তাদের দাবি। তারা বলেছে, এক্ষেত্রে সব নিয়মকানুন মানা হয়েছে। তারা আরও বলেছে, ভারতের কেন্দ্রীয় সরকার যে সব তথ্য ও ক্লিয়ারিফিকেশন চেয়েছিল তার সবই ওয়াল-মার্ট সরবরাহ করেছে। তবে বেশ কিছু আইনজীবী মনে করেন, ভারতের সুপারমার্কেটে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিষেধাজ্ঞা ছিল তা লঙ্ঘন করা হয়েছে এক্ষেত্রে। ওই নিষেধাজ্ঞা এ বছরের সেপ্টেম্বরে তুলে নেয়া হয়। কিন্তু ওয়াল-মার্ট বিনিয়োগ করেছে ২০১০ সালে। ফলে তাদের বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল এ বিষয়ে লোকসভায় বিতর্কে সাবেক প্রধানমন্ত্রী দেবে গৌড়া বলেন, সবাই জানে ভারতে ব্যাপক লুটপাট চলছে। কিন্তু এসব অর্থ যাচ্ছে কোথায়? আমি সরাসরি বিদেশী বিনিয়োগের বিরোধী। লোকসভায় বিতর্ক শেষে সরাসরি বিদেশী বিনিয়োগকে অনুমোদন দেয়া হবে কিনা তার ওপর ভোট হওয়ার কথা রয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests