Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পরিবর্তন আসবেই : ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: September 30, 2010 | 3:03 AM

ইউএসএনিউজ ডেস্ক: ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বড় ধরনের জনসভায় অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এ সময় আবারও পরিবর্তনের আশ্বাস দেন তিনি। তার ভাষায়, দেশে দেরিতে হলেও পরিবর্তন আসবেই। খবর আল-জাজিরা অনলাইনের।
উইসকনসিনে মঙ্গলবার রাতে ২৬ হাজার ৫শ’ সমর্থক ও ডেমোক্রেটদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ দ্রুত পরিবর্তন চায়, তা আমি জানি। এ ব্যাপারে এখনই পরাজয় মেনে নেব না। আমার দৃঢ় বিশ্বাস পরিবর্তন আসবেই। মধ্যবর্তী নির্বাচনের পাঁচ সপ্তাহ আগে ওবামা এ সমাবেশে ভাষণ দেন। এ নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তন করাসহ ওবামার পরিবর্তনের এজেন্ডা বাস্তবায়নের পথে বাধা দেওয়ার আশা করছেন রিপাবলিকানরা। সমাবেশে সমর্থকদের উদ্দেশ করে ওবামা বলেন, নির্বাচনে জয়ী হওয়ার সময়ের তুলনায় পরিস্থিতি এখন সম্পূর্ণই ভিন্ন। কিন্তু আমার এটা বলতেই হবে যে, পরিবর্তন আনার জন্য আমাদের সময়ের প্রয়োজন।
ওবামা আরও বলেন, ‘আমরা পরিবর্তন আনতে যাচ্ছি এবং ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি।
কিন্তু এজন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে।
এ প্রজন্মের জন্য পরিবর্তন আসছে।’

সবশেষে ২০০৮ সালের নির্বাচনী প্রচারণার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ওবামা বলেন, ‘সঠিক কাজটি করার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এটিই হচ্ছে সেই পরিবর্তন, যা আপনারা বিশ্বাস করেন।’

ট্যাগ:
Situs Streaming JAV