Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মঙ্গল গ্রহ অভিযানে ফের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: December 5, 2012 | 6:37 PM

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২০ সালে আবারও মঙ্গল গ্রহে নতুন রোভার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে নাসা। মঙ্গল থেকে কিউরিওসিটি রোভারের পাঠানো মাটি পরীক্ষার ফলাফল ঘোষণার পরদিনই নাসা পৃথিবীর নিকটতম ওই লাল গ্রহে আবারও নতুন রোভার পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গল গ্রহে জীবনের জন্য প্রয়োজনীয় পানি ও অক্সিজেনের সন্ধান পেয়েছে কিউরিওসিটি। নাসার প্রশাসক চার্লস বোল্ডেন এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন শক্তিশালী মঙ্গলগ্রহ অভিযানে দৃঢ় প্রতিজ্ঞ। পরবর্তী অভিযানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, লাল গ্রহের অভিযানে আমেরিকা বিশ্ব নেতা হিসেবেই রয়ে গেছে এবং ২০৩০ সালের দিকে সেখানে মানুষ পাঠাতে আরেকটি তাত্পর্যপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।’ নতুন রোভারের নকশাও প্রণীত হবে কিউরিওসিটির নকশার ওপর ভিত্তি করে। তবে এবার খরচ ও প্রকৌশল ভুলের ঝুঁকি কমানো হবে। এবারের অভিযানের খরচ ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। নতুন অভিযান সম্পন্ন হলে মঙ্গলে নাসার অভিযানের সংখ্যা দাঁড়াবে ৭-এ। সূত্র : আল জাজিরা ও এএফপি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV