Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটির তথ্য :যুক্তরাষ্ট্রে গত দশকে ১১০৮১২ বাংলাদেশী গ্রিনকার্ড পেয়েছেন

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: December 5, 2012 | 6:45 PM

এনা, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে গত ১০ বছরে এক লাখ ১০ হাজার ৮১২ বাংলাদেশী গ্রিনকার্ড পেয়েছেন। এ সময়ে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন ৫৮ হাজার ৩৪১ বাংলাদেশী। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে বুধবার বাজারে আসা নিউইয়র্কের ‘ঠিকানা’ এ খবর প্রকাশ করেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের উত্তর-পূর্বাঞ্চলীয় মুখপাত্রী অনিতা রাইয়োজ মুর ঠিকানাকে জানিয়েছেন, নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশীদের মধ্যে ২০০২ অর্থবছরে ৫৬২৬, ২০০৩ অর্থবছরে ৪৩৪৫, ২০০৪ সালে ৫১৪৮, ২০০৫ সালে ৫৫০৩, ২০০৬ সালে ৬৬৮৩, ২০০৭ সালে ৪৭৪৬, ২০০৮ সালে ৫৩৪৫, ২০০৯ সালে ৬৬৪৪, ২০১০ সালে ৬৬৭৯ এবং ২০১১ অর্থবছরে ৭৩২৫ জন ছিলেন। গ্রিনকার্ড গ্রহণকারী বাংলাদেশীর সংখ্যা জানিয়ে অনিতা আরো বলেন, ২০০২ অর্থ বছরে ৫৪৮৩, ২০০৩ সালে ৪৬১৬, ২০০৪ সালে ৮০৬১, ২০০৫ সালে ১১৪৮৭, ২০০৬ সালে ১৪৬৪৪, ২০০৭ সালে ১২০৭৪, ২০০৮ সালে ১১৭৫৩, ২০০৯ সালে ১৬৬৫১, ২০১০ সালে ১৪৮১৯ এবং ২০১১ সালে ১৬৭০৭ বাংলাদেশী গ্রিনকার্ড পেয়েছেন। এর অধিকাংশ ডিভি লটারির মাধ্যমে গ্রিণকার্ড পান। বাকিদে বড় অংশ পারিবারিক কোটায় গ্রিনকার্ড পেয়েছেন। অল্প কয়েকজন স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মাধ্যমে। এ দিকে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী মঈন চৌধুরী এনাকে বলেছেন, ডিভি লটারি থেকে বাংলাদেশ বাদ যাওয়ায় বার্ষিক গ্রিনকার্ড প্রাপ্তির সংখ্যা এখন অনেক কমবে। তবে যারা সিটিজেনশিপ গ্রহণ করেছেন তারা নিকটাত্মীয়দের স্পন্সর অব্যাহত রাখলে এ সংখ্যা বাড়বে। স্পন্সরের ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেয়া জরুরি বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV