টমেটোয় হতাশা দূর!
ডেস্ক: সপ্তাহে কয়েক বার টমেটো খাওয়ার অভ্যাসের কারণে হতাশায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে অর্ধেকে নেমে আসে। জাপানের ৭০ বছর বা তার বেশি বয়সী ১,০০০ নারী-পুরুষের মানসিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস গভীরভাবে পর্যালোচনার পর এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। চীন ও জাপানের গবেষকদের যৌথ গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে ২ থেকে ৬ বার টমেটো খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে হতাশায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ৪৬ শতাংশ কম। যারা সপ্তাহে ১ বার টমেটো খান তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ তথ্য বেরিয়ে এসেছে। ওই গবেষণায় আরও দেখা গেছে, বিশেষত হতাশার ক্ষেত্রে অন্য ফলমূল বা শাকসবজি ততটা কার্যকরী ভূমিকা রাখে না। প্রায় ২০ ভাগ মানুষ জীবনের কোন না কোন পর্যায়ে হতাশার সম্মুখীন হয়ে থাকেন। পুরুষদের তুলনায় নারীরাই হতাশায় বেশি আক্রান্ত হন। টমেটোতে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা বিভিন্ন রোগ প্রতিরোধেও সক্ষম।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








