বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিত্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা: ফোর্বস ম্যাগাজিন
ডেস্ক: ২০১২ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তির তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শীর্ষে অবস্থান করছেন। গতকাল ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৭১ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে ওবামার অবস্থান সবার ওপরে। ওবামার পরে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তৃতীয় অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। চতুর্থ অবস্থানে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে ওই তালিকায় স্থান পাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ তালিকা তৈরি করা হয়েছে মানুষের ওপর প্রভাব ও জনপ্রিয়তা, অর্থ, গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ, বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা ও ক্ষমতার ব্যবহারের ওপর ভিত্তি করে। ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকার সপ্তম অবস্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ। চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং রয়েছেন নবম ও দশম অবস্থানে রয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর অবস্থান ১২ ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থান ১৯ নম্বরে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK