মানবতাবিরোধী অপরাধ :যেকোনো দিন দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন রায় হতে পারে। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রায় পৌনে তিন বছর পর এই প্রথম কোনো মামলার কার্যক্রম শেষ হলো। এ ছাড়া দুই ট্রাইব্যুনালে আরও আটটি মামলা বিচারাধীন। বিচারপতি নিজামুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার সাঈদীর মামলায় দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এর মাধ্যমে ঠিক এক বছরের মাথায় মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। তবে তদন্তসহ প্রাক-বিচার পর্ব শেষ করতে সময় লেগেছে আরও দেড় বছর। আজ বিকেল চারটার দিকে যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল বলেন, ‘আজ ৬ ডিসেম্বর। ঠিক এক বছর আগে ৭ ডিসেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আমরা সব সময় একটি কথা বলি, আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন ঠিকমতো তা পালন করতে পারি। সাক্ষ্য ছাড়া আর কোনো দিকে আমরা তাকাব না। আমাদের ওপর এতটুকু বিশ্বাস রাখেন, আমরা কাগজপত্রের বাইরে যাব না। মামলার রায় সিএভি (কেস অ্যায়োটিং ফর ভারডিক্ট)।’ এর আগে বেলা সাড়ে তিনটার দিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেন। যুক্তি উপস্থাপনের সর্বশেষ নিবেদন উল্লেখ করে তিনি বলেন, ‘সাঈদীকে শুধু রাজনৈতিক কারণে বিচার করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ মানবতাবিরোধী অপরাধের বিচার করছে না, তারা ব্যক্তির বিচার করছে। এর একমাত্র কারণ, তাঁর দেশজুড়ে জনপ্রিয়তা। আমার বিশ্বাস, বিচারে সাঈদীকে খালাস দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’ এরপর মামলার সমাপনী বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে ১৯টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তিনি সাঈদীর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অনেক দিন ধরে এই মামলাটি শোনা ও কথা বলার সুযোগ দেওয়ায় ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি তিনি তদন্ত সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও আসামিপক্ষকে ধন্যবাদ জানান।
সাঈদীর বিরুদ্ধে ২০ অভিযোগ সাঈদীর বিরুদ্ধে একাত্তরে পিরোজপুরে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, দেশান্তরে বাধ্য করা, ধর্মান্তরিত করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগ গঠন করা হয়েছে। এগুলোর মধ্যে একটি হলো কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদকে হত্যায় পাকিস্তানি সেনাদের সঙ্গে অংশ নেওয়া ও সহযোগিতা করার অভিযোগ।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests