বই বিশ্বের চাবির মতো : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বই বিশ্বের চাবির মতো। বই বিশ্বের দরজা খুলে দেয়। একই সঙ্গে বই হলো আশার বীজ। এ কারণে শিশুদের জন্য বই দারুণ এক উপহার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আমেরিকান সেন্টারে শিশুদের ২৫টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ড্যান মজীনা এ কথা বলেন। উন্নয়ন সংস্থা রুম টু রিড এই অনুষ্ঠানের আয়োজন করে। বইগুলোও প্রকাশ করেছে তারা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে যতগুলো কাজ করেছে, এর মধ্যে বই প্রকাশের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য শেষে তিনি বইগুলোর মোড়ক উন্মোচন করেন। তিনিপাহাড়ি মেয়ে গিরিশা বইটি বাংলায় পড়ে শোনান। অনুষ্ঠানে রুম টু রিডের এ দেশি পরিচালক জাকী হাসান বলেন, ‘পড়ার অভ্যাস গড়তে হলে মজার বই চাই’ স্লোগান সামনে রেখে তাঁরা বই প্রকাশ করছেন। অনুষ্ঠানে রুম টু রিডের প্রকাশিত বিভিন্ন বইয়ের ওপর ভিত্তি করে নৃত্যনাট্য পরিবেশন করে সিরাজগঞ্জের চরাঞ্চলের শিশুশিল্পীরা।প্রথম আলো
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








