Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে হারলো বাংলাদেশ, আজ জয় পেলে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: December 7, 2012 | 12:09 PM

অনলাইন ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদের লড়াইটা শেষ পর্যন্ত ব্যর্থই থেকে গেল। স্যামির মোকবিলায় তার জবাবটা ভালই ছিল। কিন্তু যোগ সহচরের অভাবে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৩৩ রানে। ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে মারাতম্ক ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ মাত্র ১৩ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে ১৩৩ রান পর্যন্ত পৌছায় তারা। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচ সিরিজে সমতা ফেরালো। খুলনার দুই ম্যাচে হারার পর তারা মিরপুরের দু’ম্যাচে জয় ছিনিয়ে নিলো। আগামীকাল শেষ ও পঞ্চম ওয়ানডেটি এখন সিরিজ জয়ের ফাইনাল ম্যাচ হয়ে গেল দু’দলের জন্যই। পাঁচ ওভারেই ড্যারেন স্যামি ও কেমার রোচের বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের রক্ষণভাগ। যাদের ওপর ভরসা ছিল দলের তাদের আসা যাওয়ার খেলায় লজ্জা দিয়েছে দর্শকদেরও। এর আগে প্রথমে ব্যাট করে ২১১ রান করে বাংলাদেশকে যে লক্ষ্য দিয়েছিল তার বিবেচনায় অনেকে ভেবেছিলেন লক্ষ্যটা তাড়া করা কঠিন হবে না টাইগারদের জন্য। কিন্তু তাদের শুরুটা যারা দেখেছেন তাদের ক’জন জয়ের আশা করেছেন। তবে খাদের কিনারে দাঁড়িয়ে দলের জন্য লড়ে অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা আশা জাগালেও অধিনায়ক মুশফিকের বিদায়ে ফের হতাশা বাড়ে। মাহমুদুল্লাহ’র দৃঢ় ব্যাটিংয়ে শতক পার করলেও পরে ইলিয়াস সানি আর সোহাগ গাজীর বিদায়ে ফের খাদের কিনারে বাংলাদেশ। সর্বশেষ ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।  ব্যাট হাতে মাঠে নেমেই একে একে সাজঘরে ফিরেন এনামুল, নাসির, তামিম, নাঈম ও মমিনুল। ব্যাট হাতে ৬০ রানের লড়াকু ইনিংস খেলার পর বল হাতেও নিজের ভয়ংকর রূপ দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। পর পর তিন উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে হতাশা জাগান তিনি। প্রথম ওভারে ৩ রান ওঠার পর স্যামির প্রথম ওভারের তিন বলে কোন রান নিতে পারেন নি আনামুল। এরপর চতুর্থ বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে তার হাতেই তুলে দেন আনামুল। এরপরের বলে নাঈম ইসলাম খোঁচা মারতে গিয়ে ক্যাচ দেন স্লিপে দাঁড়ানো ব্রাভোর হাতে। তৃতীয় ওভারের প্রথম বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল। এদিকে স্পিনারদের দাপটে মাঝপথে বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ২১১ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। পাঁচ ওভারের মাথায় ক্রিস গেইলকে তৃতীয় দিনের মতো বধ করেন মাশরাফি বিন মর্তুজা। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ক্রিস গেইলকে ফেরান তিনি। পঞ্চম ওভারে শেষ বলে ব্যাট তুলে মারতে গিয়ে সোহাগ গাজীর তালুতে উইকেট দেন গেইল। ২৫ বলে ১৬ রান ফিরে যান তিনি। পরে পাওয়েল ও স্যামুয়েলস রানের চাকা এগিয়ে নিয়ে গেলেও ১৭ তম ওভারে ইলিয়াস সানির শিকারে পরিনত হন স্যামুয়েলস। ব্যক্তিগত ২৭ রানে আউট হন তিনি। পরের ওভারের প্রথম বলেই আব্দুর রাজ্জাকের বলে আউট হন স্মিথ। ১৯তম ওভারে ইলিয়াস সানির দ্বিতীয় শিকারে পরিণত হয় পাওয়েল। ২৩তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরিয়ে দেন কাইরন পোলার্ডকে। ৩১তম ওভারে মাহমুদুল্লাহ’র দ্বিতীয় শিকারে পরিণত হন ড্যাভন থমাস। ৪২ দশমিক ৫ ওভারে সোহাগ গাজীর বলে আউট হন ব্রাভো।  ৪৩ ওভারে পারমলকে ফেরান মাহমুদুল্লাহ। কয়েক বল বিরতিতে সুনিল নারিনকে আউট করেন আব্দুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের ২-১এ এগিয়ে আছে বাংলাদেশ। আজ জয় পেলে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। আর ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেলে সিরিজে সমতা আসবে। খুলনায় অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। তবে মিরপুরের প্রথম ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজে ফেরার ইঙ্গিত দেয় ব্যাকফুটে থাকা স্যামির দল।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV