Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

‘গ্যাংনাম স্টাইল’ কনসার্টে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: December 9, 2012 | 3:13 PM

বারাক ওবামা ও সাইবারাক ওবামা ও সাই II

 

        ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, ক্রিস গেইল আর সাহারা কাপ জয়ী বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়দের গ্যাংনাম নাচের পর এবারে সম্ভবত গ্যাংনাম নাচে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘গ্যাংনাম স্টাইল’ গানের মাধ্যমে রাতারাতি আন্তর্জাতিক তারকা বনে গেছেন দক্ষিণ কোরীয় র্যাপ সংগীতশিল্পী সাই। আসছে ২১ ডিসেম্বর ওয়াশিংটনে একটি দাতব্য কনসার্টে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি এক খবরে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কনসার্টটিতে উপস্থিত থাকবেন বারাক ওবামা। ক্রিসমাস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর ওয়াশিংটনে এ কনসার্টটির আয়োজন করা হয়েছে। সেখানে সপরিবারে উপস্থিত থাকবেন বারাক ওবামা। এর আগে তিনি গ্যাংনাম স্টাইলে নাচতে চেয়েছিলেন। ওবামা বলেছিলেন, ‘মনে হয় এই নাচ আমি নাচতে পারব। মিশেলের জন্য একান্তে নাচব।’   প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি গত জুলাই মাসে ইউটিউবে পোস্ট করার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ইউটিউবে সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ডও এ গানটির। এ ছাড়া এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসের সেরা ভিডিও হিসেবে পুরস্কার জিতেছে সাইয়ের গ্যাংনাম স্টাইল।  দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত এলাকার নাম ‘গ্যাংনাম’। আজগুবি নাচের ভিডিওটির নামের জন্য এ এলাকাটিকেই বেছে নিয়েছেন পপ তারকা সাই। তাঁর নাচে ফুটে উঠেছে অদৃশ্য ঘোড়ার ওপর বসে মজা করার বিশেষ এক ব্যঙ্গ নাচ। ৩৪ বছর বয়সী সাইয়ের আসল নাম পার্ক জে-স্যাং। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে এসে সাই তাঁর কলেজ ছেড়ে পালিয়েছিলেন। লেখাপড়ার পেছনে খরচ না করে তিনি সে টাকায় বিভিন্ন বাদ্যযন্ত্র কিনতেন। পরে বার্কলি কলেজ অব মিউজিক থেকে তিনি সংগীত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে দক্ষিণ কোরিয়ায় তাঁর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হলে জনপ্রিয়তা পান তিনি। তবে গ্যাংনাম স্টাইল বা অদৃশ্য ঘোড়ার ওপর চড়ে আজগুবি নাচই সারা বিশ্বে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ