খাবারের জন্য হাহাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনে
ডেস্ক : ঘূর্ণিঝড় বোফার আঘাতের ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে আছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকায়। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এখনো ধ্বংসস্তূপের মাঝে চলছে অনুসন্ধান। স্বজনের সঙ্গে সঙ্গে ঘরবাড়িও হারিয়েছে বেশির ভাগ মানুষ। চোখেমুখে তাদের রাজ্যের আতঙ্ক। তবে আপাতত শোক ভুলে রাস্তায় নামতে হচ্ছে তাদের। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছে দুর্গত মানুষ। সরকার জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিন্দানাও দ্বীপের লোকজন। সেখানে রাস্তার ধারে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছে নিরন্ন মানুষ। প্লাকার্ডে লেখা- ‘একটু দয়া করো, সাহায্য করো’ কিংবা ‘আমাদের খাবারের প্রয়োজন’। সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকার লোকজনের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। তবে চাহিদার তুলনায় তা খুবই কম। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক জায়গায় ত্রাণকর্মীরা দুর্গতদের কাছে পৌঁছাতে পারছে না। এরই মধ্যে গতকাল রবিবার নতুন ঘূর্ণিঝড় আঘাত হানে দুর্গত এলাকায়। এবারের ঝড়ের তীব্রতা কম ছিল। নতুন করে আর ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ফিলিপাইনে আঘাত হানে বোফা। এ বছর ফিলিপাইনে আঘাত হানা ঝড়ের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী। এ পর্যন্ত মারা গেছে ৫৪৮ জন। নিখোঁজ আছে আট শতাধিক। ঘরবাড়ি হারিয়েছে তিন লাখেরও বেশি মানুষ। ঝড়ে এ দ্বীপের প্রধান শহর নিউ বাতানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। প্রায় বসতবাড়িই মাটির সঙ্গে মিশে গেছে। একই ঘরের মধ্যে গাদাগাদি করে দিন কাটাচ্ছে অনেকে। যথেষ্ট খাবারও মিলছে না। গতকাল মিন্দানাওয়ের এক রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন চার সন্তানের জননী মাদেলিন ব্লাকো। তিনি জানালেন, ‘চাল, রুটি, নুডলস দেওয়া হচ্ছে। কিন্তু পরিমাণে খুবই কম। ও দিয়ে পেট ভরে না। তাই বাড়তি সাহায্যের আশায় রাস্তায় বসে থাকি। কোনো গাড়ি এলেই মনে হয় কেউ সাহায্য নিয়ে আসছে।’ মিন্দানাওয়ের মাপারতা গ্রামের ভার্জিনিয়া দোরেস বলেন, ‘ছেলেটা খাবারের জন্য কাঁদছে, কিছুই দিতে পারছি না।’ ফিলিপাইনের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, সরকার জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা দেওয়ায় দুর্গত এলাকার স্থানীয় সরকারগুলো পরিস্থিতি সামাল দিতে বিশেষ তহবিল বরাদ্দ পাবে। আন্তর্জাতিক সাহায্যও বাড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেঁধে দিতে পারে সরকার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে ত্রাণ কার্যক্রমে সাহায্যের আশ্বাস দিয়েছে। সূত্র : এএফপি, সিএনএন।কালের কণ্ঠ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests