Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: December 10, 2012 | 6:55 AM

 

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ সোমবার সকালে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদ ‘ডেইলি স্টার’কে জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর বাবা শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইয়াজউদ্দিন আহম্মেদের ঘনিষ্ঠ সহকর্মী ও সাবেক ছাত্র এস এম এ ফায়েজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে তিনি (ইয়াজউদ্দিন) ডিপ কোমায় চলে যান। সাড়ে ১০টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ গত ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে গত ৪ নভেম্বর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছরের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে সেপ্টেম্বরে তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। চিকিত্সা শেষে দেশে ফেরেন তিনি। আবার অসুস্থ বোধ করলে চার মাস আগে তাঁকে পুনরায় থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি ছিলেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV