আরব দেশগুলোতে শ্রমিকদের স্থায়ী বাসের সুযোগ!
ডেস্ক: ২৫ বছরের বেশি সময় ধরে আরব দেশগুলোতে কাজ করছেন এমন শ্রমিকদের আকামা মুক্ত করে দেয়া (কর্ম বা বসবাসের ক্ষেত্রে) অথবা স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়ার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের একজন কর্মকর্তা। যাতে করে আকামা (স্পন্সর) পদ্ধতিতে আরব দেশগুলোতে থাকতে পারেন শ্রমিকরা। একইসঙ্গে তাদের জন্য নাগরিকত্বের পথ উন্মোচন করার উচিত বলেও উল্লেখ করেছেন আন্তর্জাতিক শ্রমিক সংস্থায় (আইএলও) সৌদি আরবের প্রতিনিধি আবদুল্লাহ সাদিক দাহলান। তিনি বলেছেন, এটা এজন্য প্রয়োজন যে শ্রমিকেরা এমনভাবে আমাদের সমাজের গভীর স্তর পর্যন্ত পৌঁছে গেছেন, তাদের জন্য নিজেদের দেশে ফিরে যাওয়া অনেক ক্ষেত্রে সমস্যার তৈরি করছে। গালফ নিউজ জানিয়েছে, দাহলান মনে করেন দুই বছর আগে সৌদী আরবের নাগরিকত্ব পাওয়ার জন্য করা প্রস্তাব বিদেশী শ্রমিকদের জন্য সহায়ক। তিনি বলেন, তার দেশে ৬০ লাখের বেশি বিদেশী শ্রমিক রয়েছেন। এদর মধ্যে মাত্র ২০ থেকে ৩০ হাজারের বিরুদ্ধে বাৎসরিক বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অন্যরা আইন মেনে দেশটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।মানবজমিন
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK