বিস্ময়কর যমজ শিশু!

দশ মাসের শিশু কী কী করতে সক্ষম। এই বয়সী শিশুরা হামাগুড়ি দিতে পারে, তারা কয়েকটা অর্থহীন শব্দও বলতে পারে। আর হ্যাঁ, এগুলো তো সবাই জানে। নতুন করে বলার আর কী আছে। তবে আপনি যখন জানতে পারবেন এই দশ মাস বয়সী শিশু সাঁতার কাটতে পারে, তখন নিশ্চয়ই এটি আপনাকে অবাক করে দেবে। তবে এটা সত্য ঘটনা। দশ মাস বয়সী যমজ উইলিয়াম ও অ্যালেনিটা মাত্র নয় মাস বয়সেই ২৫ মিটার দূরত্ব পর্যন্ত সাঁতার কেটে দৃষ্টি কেড়ে নেয় সবার। আশ্চর্য এই শিশু দুটির গর্বিত বাবা-মা হলেন মিস্টার ও মিসেস ট্রাইকুশ। জন্মগতভাবেই বিশেষ এই ক্ষমতা লাভ করেছে শিশু দুটি। কেননা তাদের মা চারলোট্টি ট্রাইকুশ একজন সাঁতারের প্রশিক্ষক। খুব সচ্ছন্দেই সাঁতার কাটে এই যমজ শিশুরা। কোনো সাহায্য ছাড়াই নিজে থেকে সাঁতার কাটে তারা। শুধু তাই নয়, সাঁতার ভালোও বাসে এই শিশুরা। এসময় তাদের হাসতেও দেখা যায়। তবে শিশুদের জন্মের সময় তাদের বেঁচে থাকা নিয়েই সংশয়ে ছিলেন তাদের মা-বাবা। কেননা নির্দিষ্ট সময়ের ছয় সপ্তাহ আগেই জন্ম নেয় তারা। জন্মের পর তিন সপ্তাহ ইনকিউবেটরে (অপরিণত অবস্থায় জাত শিশুদের বা রোগজীবাণু পুষ্টিসাধন-যন্ত্র) রাখা হয় তাদের। তবে এখন পুরোপুরিই সুস্থ তারা। এই শিশুরা এখন ওয়ার্ল্ড সেলিব্রেটি হতে যাচ্ছে। শিশু বয়সেই সাঁতার কাটতে সক্ষম হওয়ায় বিশ্বজুড়ে খবরে পরিণত হয়েছে এই যমজ। কেবল তা-ই নয়, তারা এখন রীতিমত প্রশিক্ষকের কাছে শিক্ষা নিচ্ছে। প্রথমবার তাদের প্রশিক্ষক অ্যামি স্ট্যানলিও এই শিশুদের সাঁতার কাটতে দেখে অবাক হয়েছিলেন। ২০ বছরের প্রশিক্ষক জীবনে অ্যামিও এরকম আর দেখেননি। এখন শুধু তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চান অ্যামি। এরই মধ্যে সপ্তাহে দু’বার পুলে সাঁতার কাটে উইলিয়াম ও অ্যালেনিটা। আর তাদের বাবা ট্রাইকুশ তো চেয়ে আছেন ২০২৮ অলিম্পিকের দিকেই। শিশুদের নিয়ে খুবই আশাবাদী তাদের মা। তবে এতে কোনো জোর খাটাতে চান না তিনি। এভাবেই যদি চলতেই থাকে তবে কে জানে হয়তো অলিম্পিক জয় করেই দেখাবে এই বিস্ময় শিশুরা।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests