বাংলাদেশে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নিউইয়র্কে বিক্ষোভের মুখে ওয়ালমার্টের প্রধান নির্বাহী
ডেস্ক : বাংলাদেশে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভের মুখে পড়েছেন আলোচিত মার্কিন কোম্পানি ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক ডিউক।
গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রমিক ও নাগরিক অধিকারের সদস্যরা এ বিক্ষোভ করে।
আয়োজনের মূল ভূমিকায় ছিল ‘অকুপাই ওয়ালস্ট্রীটের’ কর্মীরা। বিক্ষোভকারীরা মাইক ডিউকের যোগ দেয়া একটি সভাস্থলের সামনে জড়ো হয়ে তাজরীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় ওয়ালমার্টকেও দায়ী করে। এ সময় ‘কারখানা জেলখানা নয়’ এবং নিহতদের স্বজনদের আর্তনাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিল তারা। বিক্ষোভের মুখে মূল ফটক এড়িয়ে ভিন্ন পথে মিলনায়তনে যান ওয়ালমার্ট সিইও।
বিক্ষোভকারীরা এই ঘটনার দায় ওয়ালমার্টকে নেয়ার দাবি জানায়। সেইসঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিরাপত্তা আইনে স্বাক্ষর না করায় তাদের সমালোচনা করে। বিক্ষোভকারীরা জানায়, তৈরি পোশাক কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ প্রদানে অস্বীকার করেছে ওয়ালমার্ট।
গত ৫ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিরাপত্তা বাড়ানো সম্পর্কিত বায়ারদের আর্থিক অংশগ্রহণের একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল ওয়ালমার্ট।ইত্তেফাক

সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK