কফি পানে মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি অর্ধেক!
ডেস্ক: দিনে ৪ কাপ কফি পানের ফলে মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ কমে যায়। অ্যামেরিকান ক্যান্সার সোসাইটির গবেষকরা বলছেন, ক্যান্সার প্রতিরোধের মূল উপাদান কফিতে থাকা ক্যাফেইন নাও হতে পারে। ক্যাফেইন ছাড়াও কফিতে রয়েছে নানা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ২ বছর আগে অপর এক গবেষণার ফলাফলে বলা হয়েছিল, দিনে ৪ কাপ কফি পানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ কমে যায়। তার সঙ্গে নতুন এ গবেষণায় প্রাপ্ত ফলের সাদৃশ্য রয়েছে। অবশ্য অতিরিক্ত যে কোন কিছুই ক্ষতিকর হতে পারে। কফির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। কারণ, মাত্রাতিরিক্ত কফি পানের ফলে হার্টবিট ও রক্তচাপ বেড়ে যেতে পারে। সন্তানসম্ভবা নারীদের ক্ষেত্রেও স্বাভাবিক মাত্রায় কফি পানের পরামর্শ দিয়েছেন গবেষকরা। কারণ, অতিরিক্ত কফি পানে তাদের গর্ভের সন্তান ছোট হওয়ার আশঙ্কা থাকে। বৃটেনে প্রতি বছর ৬ হাজার নারী-পুরুষ মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এ ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে প্রতি বছর ১ হাজার ৬ শ’ মানুষ মৃত্যুবরণ করেন।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests